বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝড়ে লন্ডভন্ড কুমিল্লা, ১৭৩৩ হেক্টর ফসলের ক্ষতি

ঝড়ে লন্ডভন্ড কুমিল্লা, ১৭৩৩ হেক্টর ফসলের ক্ষতি

চলমান কালবৈশাখি ঝড়ের কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকদিনের টানা ঝড় আর বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে এ জেলার জনজীবনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে আজ বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত টানা ঝড়-বৃষ্টি হচ্ছে কুমিল্লায়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বুধবার সকালে গত ২৪ ঘণ্টায় ৩৬.২ মিলিমটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা মঙ্গলবারের তুলনায় অনেকটা কম। তবে মাত্রা কম থাকলেও কুমিল্লায় বুধবার সকাল থেকে একটানা বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া বইছে।

এদিকে টানা ঝড়-বৃষ্টির ফলে জেলার ১৭টি উপজেলার কৃষি ও বিদ্যুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১৭ উপজেলার মোট ১ হাজার ৭৩৩ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। তার মধ্যে ভুট্টা ৫৫০ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ৩৬৪ হেক্টর এবং ৯১ হেক্টর তিলের ক্ষয়ক্ষতি হয়েছে। জেলাজুড়ে  ১ লাখ ৭২ হাজার ২১৫ হেক্টর জমিতে বুরো ধান চাষাবাদ হলেও তারমধ্যে ২৩ শতাংশ ধান কাটা হয়েছে। বেশিরভাগ ধান পেকে যাওয়ায় চলমান কালবৈশাখী ঝড়ে ধানে তেমন ক্ষতি দেখছে না কৃষি অফিস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টিতে ধানের তেমন সমস্যা হওয়ার কথা নয়। তবে বৃষ্টির পানি যদি বেশ কিছুদিন আটকে থাকে তাহলে পঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি এই ঝড়বৃষ্টি বেশিদিন থাকবে না। কৃষকদের সবসময় আমরা অনুরোধ করি ধান যদি ৮০ ভাগ পেকে যায় তাহলে কেটে ফেলার জন্য। কিন্তু কৃষকরা শতভাগ পাকার জন্য অপেক্ষা করেন আর প্রতিবছর ঝড়বৃষ্টির মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হন।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮