মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

“ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাম জাতীয়তাবাদী আদালত রাখা উচিত” : তারেক রেজা

“ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাম জাতীয়তাবাদী আদালত রাখা উচিত” : তারেক রেজা

ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আদালতটির নাম “জাতীয়তাবাদী আদালত” রাখার পরামর্শ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঝিনাইদহ শহরের ফ্যামিলিজোন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তারেক রেজা অভিযোগ করে বলেন, ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইচ্ছার বাইরে কোনো মামলার বিচার হচ্ছে না। তার দাবি, স্থানীয়ভাবে বিচারিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাব পরিলক্ষিত হচ্ছে এবং বিভিন্ন মামলার ক্ষেত্রে বিএনপির চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশের আইন মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়, বিচারকরা অনেক ক্ষেত্রে সেটির ভিত্তিতেই সিদ্ধান্ত দেন। সেখান থেকে যদি জামিন দেওয়ার নির্দেশ আসে, তাহলে জামিন দেওয়া হয়; আর যদি কাউকে আটকে রাখার নির্দেশ আসে, তাহলে তাকে আটক রাখা হয়।”

তারেক রেজা দাবি করেন, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এ পরিস্থিতির পরিবর্তনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২২ মে ঝিনাইদহ কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলায় অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তার দাবি, এসব মামলায় এনসিপির স্থানীয় নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে দ্রুত মুক্তি দিতে হবে।

এ সময় এনসিপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০