মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ

ঝিনাইদহে সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ

১| পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে২| এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করে মামলাদেওয়া হয়েছে সেইম আ’লীগের মত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি ছোট একটি বার্তা স্পষ্ট করতে এখানে এসেছি| এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করে তাদের নামে মামলা দেওয়া হয়েছে, সেইম আওয়ামীলীগের মত| আওয়ামীলীগের সময়ে আমরা দেখেছি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বিএনপি, যুবদল ও ছাত্রদলের উপর হামলা করে তাদের নামে মামলা দিয়ে সাদা পোষাকে তুলে নেওয়া যেত| ঠিক একইভাবে এনসিপি নেতা তারেক রেজা, অয়ন ও আশিককে তুলে নেওয়া হয়েছে| সোমবার বিকাল সাড়ে ৫ টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্তরে এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন| 

এসময় তিনি বলেন, আটক এনসিপি নেতা আসিকের আইনজীবিদের আইনমন্ত্রী এলাকায় বাংলাদেশের কোর্ট প্রাঙ্গণে ঢুকতে বাধা দেওয়া হয়েছে| জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম স্বাধীন নিরপেক্ষ আইন ও বিচার বিভাগ বাস্তবায়ন হবে| আমরা দেখলাম পুলিশ কমিশনার প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেয়| পুলিশ কোন দলের হওয়ার কথা ছিলান| পুলিশ বিএনপিরও হবে না, জামায়াতের হবে না, এনসিপিরও হবে না| পুলিশ হবে বায়লাদেশের জনগণের| আইনগত বিষয় আইনে সমাধান হবে| পুলিশকে পদায়নের ভয় দেখিয়ে আবার দলীয় লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে| পুলিশ ভায়েদের কাছে আহবান করি, আপনরা কোন দলের হাতিয়ার হবেন না|
জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে| কিন্তু আমরা দেখছি, পুলিশের উর্ধ্বতন কর্মকতারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, এটা লজ্জাজনক|

আমরা দেখলাম দেশের আইন বিভাগকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে|এরই অংশ হিসাবে বিভাগকে দলীয় করণ করার সাংবিধানিক ব্যবস্থা বিএনপি করেছে| ৫ আগষ্টের পর আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে ধাবিত হচ্ছিলাম| আলাদা সচিবালয় করা হয়েছিলা কিন্তু আমরা দেখলাম বিএনপি ক্ষমতায় এসে সচিবালয়কে বিলুপ্ত করে| এরমধ্যে দিয়ে বিচারকদের ¯^াধলীনতা হরণ করা হয়েছে| যার মহড়া আমরা ঝিনাইদহের দেখলাম| আইনমন্ত্রী যেভাবে নির্দেশ দেন সেভাবে বিচারালয়ে বিচারকরা সেইভাবে রায় পড়ে শোনান| সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে| যে দেশে কেন্দ্রীয় নেতাদের মনোরঞ্জনে নারীদের ˆতরি থাকতে বলে তারা ধর্ষণ বন্ধ করতে পারে না|
আমরা দেখরাম সব জায়গায় দলীয়করণ করা হয়েছে| দলীয়করণকে প্রধান্য দেওয়া হচ্ছে| 

বিশ্ববিদ্যালয়ে দলীয় যোগ্যতায় ভিসি করা হচ্ছে| ব্যাংকগুলোকে দলীয়করণ করা হয়েছে| গত তিন মাসে দেশের কি উন্নয়ন করা হয়েছে| শিশু শিক্ষার্থদের খাবারে সপ্তাহে ১৭ কোটি টাকা লোপাট করা হচ্ছে| প্রিয় ঝিনাইদহবাসি চাঁদাবাজি ও দূর্ণীতি বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি করা হচ্ছে| আমাদের সহযোদ্ধা আশিককে দুইদিনের রিমান্ড নেওয়া হয়েছে| আমাদের নেতাকর্মীদের বাসা থেকে তুলে আনা হচ্ছে| এ সরকার আর সরকার নেই| কিছু প্রশাসন হাইজেক করেছে, কিছু মিলিটারি এবং কিছু অংশ সালাউদ্দীন হাইজেক করে নিয়েছে|

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রী যুগ্ন সদস্য সচিব সাইফ মুস্তাফিজ, শাহরিন ইরা, আহনাফ সাঈফ খান, লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির সভাপতি জাহিদ হসান, প্রচার সম্পাদক জুবায়ের হোসেনসহ কেন্দ্রীয় নেতারা| সংবাদ সম্মেলনের শুরুতে কারামুক্ত তারেক রেজা কেন্দ্রীয় নেতাদের সাথে পরিচয় করিয়ে দেন|
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক সচিব রিফাত হোসেন|
উল্লেখ, ২২ মে এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা এবং ২৩ মে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে| পরবর্তীতে ডিবি যুবশক্তির অয়ন রহমান খান ও আশিককে তুলে নিয়ে যায়| প্রথমে ডিবি বিষয়টি অস্বূকার করলেও পরে গতকাল আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর অয়নকে আদালতে সোপর্দ করে|

আরও

রামপালে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মানববন্ধন

সারা দেশ

রামপালে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাটের রামপালে জমি দখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আ...

২০২৬-০৯-২১ ২০:৩৯

ঝিনাইদহের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

সারা দেশ

ঝিনাইদহের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন...

২০২৬-০৯-২১ ২০:৩৭

তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় থাকবে ধারাবাহিকতা: যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী

সারা দেশ

তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় থাকবে ধারাবাহিকতা: যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর দেশের মানুষ বা রাষ্ট্রীয় ব্য...

২০২৬-০৯-২১ ১৯:২৯

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে- এমপি হারুন অর রশিদ

সারা দেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে- এমপি হারুন অর রশিদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছে...

২০২৬-০৯-২১ ১৯:২৮

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

সারা দেশ

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ফারুক ওরফে কাইল্ল্যা ফারুককে বিদেশি পিস্তল, ম...

২০২৬-০৯-২১ ১৯:১১