শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু-কে জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি-র আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মেনন ও মানিককেও হাজির করা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত ২১ জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

এর আগে, ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে আদালতে মানহানির মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এর আগে, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি বলেন, “জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না; তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।”

অন্যদিকে, ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবারের বিরুদ্ধে বিরূপ ও মানহানিকর মন্তব্যও করেছেন।

আরও

মাইলস্টোন ট্র‍্যাজেডি : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আইন-আদালত

মাইলস্টোন ট্র‍্যাজেডি : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধ...

২০২৬-০৫-০৭ ১১:৫৪

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

আইন-আদালত

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী মিরপুরে বিপ্লব শেখ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ...

২০২৬-০৫-০৪ ২১:১৬

পারিবারিক অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন, চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ

আইন-আদালত

পারিবারিক অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন, চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ

রাজধানীর শেরেবাংলা নগরের সোবহানবাগ এলাকায় নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) মৃত...

২০২৬-০৫-০৪ ০৮:৫৫

ঢাকাতেই ৩২ জনের প্রাণহানির তথ্য উঠে এসেছে তদন্তে

আইন-আদালত

ঢাকাতেই ৩২ জনের প্রাণহানির তথ্য উঠে এসেছে তদন্তে

এক যুগ আগে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঢাকাতেই ৩২ জনের প্রাণহানির তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এ ঘটনায় হওয়া মান...

২০২৬-০৫-০৩ ১৯:০৮

আশিক হত্যাচেষ্টা মামলায় হাসিনা–কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

আইন-আদালত

আশিক হত্যাচেষ্টা মামলায় হাসিনা–কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্র...

২০২৬-০৫-০৩ ১৫:৪২