বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

জামায়াতের মিষ্টি কথায় বিশ্বাস মানেই শয়তানের পথে হাঁটা

জামায়াতের মিষ্টি কথায় বিশ্বাস মানেই শয়তানের পথে হাঁটা

বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জামায়াত সম্পর্কে বিএনপিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তাঁর দাবি, সুযোগ পেলেই দলটি বিএনপির ক্ষতি করার চেষ্টা করবে। তাই জামায়াতের ‘মিষ্টি কথায়’ বিশ্বাস করা মানে ‘শয়তানের দ্বারা বিভ্রান্ত হওয়া’।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, অতীতে বিএনপি সফলভাবে দেশ পরিচালনা করেছে এবং দলটি জানে কখন কী সিদ্ধান্ত নিতে হয়। তাঁর ভাষ্য, বিএনপির অভিজ্ঞতা ও বাস্তবতা অনুধাবনের সক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, বিএনপির জামায়াতের কাছ থেকে শেখার কিছু নেই।

তিনি দাবি করেন, জামায়াতের ‘হঠকারী রাজনীতি’কে প্রশ্রয় দিলে বিএনপি ও দেশ—উভয়কেই এর মূল্য দিতে হতে পারে। তাঁর মতে, জামায়াতকে যত সুযোগ-সুবিধাই দেওয়া হোক না কেন, সুযোগ পেলেই দলটি ‘ছোবল মারবে’।

অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে থেকে জামায়াত বিএনপির ক্ষতি করেছিল। ভবিষ্যতেও একই ধরনের চেষ্টা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে এখন দুই পক্ষের বক্তব্যে অনেক মিল দেখা যাচ্ছে। তাই এ বিষয়ে সতর্ক থাকার বিকল্প নেই।

আরও

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০