মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

রোববার (২২ মার্চ) দিবাগত রাত ১২টার পর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এডমিন পোস্টে আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল।

পোস্টে আরও বলা হয়, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকেই শুনেছিলেন আমিনুল হক। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন।

ফেসবুকে দেয়া ওই পোস্টে জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ নিয়ে নিজের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক কথা হয়। ওইদিনের কথোপকথনের বিষয়ে আমিনুল হক বলেন, জাইমা রহমান তাকে বলেছিলেন, ‘আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।’ মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ায় এই পজিশনে তার বিশেষ দক্ষতা ছিল।

দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, ইউরোপে স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল, তবে পরিবারের ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন।

এর আগে জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া ইস্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে আমিনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে সংবাদমাধ্যমকে প্রকৃত ঘটনা জানান বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

আরও

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯

প্রথম ঘণ্টাতে মিরাজের দুই উইকেট, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

খেলাধুলা

প্রথম ঘণ্টাতে মিরাজের দুই উইকেট, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল। চতুর্থ দিন সকালে তারা বড় ধাক্কা খেল। প্রথম ঘণ্টাতেই তাদের দুই...

২০২৬-০৮-১৬ ০৮:৩৬

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫