সোমবার, ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইতালিতে বাংলাদেশি গৃহবধূকে নবজাতকের সামনে ধর্ষণের অভিযোগ

ইতালিতে বাংলাদেশি গৃহবধূকে নবজাতকের সামনে ধর্ষণের অভিযোগ

ইতালির ভেনিসে একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে এক বাংলাদেশি নারীর ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

অভিযোগ অনুযায়ী, ১৭ বছর বয়সী ওই বাংলাদেশি নারী, যিনি তিন মাসের শিশুর মা, স্বামীর সাময়িক অনুপস্থিতির সুযোগে একই বাসার সাবলেট ভাড়াটে এক ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হন। ঘটনাটি নবজাতক শিশুর উপস্থিতিতেই ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসা নেন এবং মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট নথিপত্র তদন্তের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।

এ ঘটনায় ইতালির কারাবিনিয়েরি বাহিনী তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ঘটনাস্থল আবাসিক ভবন হওয়ায় তদন্তে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও কিছু রাজনৈতিক মহল ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের কিছু প্রতিনিধিও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

ইতালির ২০২৪ সালের স্বাস্থ্য ও ফরেনসিক প্রোটোকল অনুযায়ী, এ ধরনের ঘটনায় জরুরি চিকিৎসা, ফরেনসিক পরীক্ষা এবং মনোসামাজিক সহায়তা একযোগে প্রদান করা হয় এবং ভুক্তভোগীর তথ্য সর্বোচ্চ গোপনীয়তায় রাখা হয়।

আরও

ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ : ট্রাম্প

আন্তর্জাতিক

ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে যে জবাব পাঠিয়েছে ইরান— তা পছন্দ হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইর...

২০২৬-০৫-১১ ০৯:০৮

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল

আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল

তেল আবিবের রাজপথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে সামরিক হামলা বন্ধের দাব...

২০২৬-০৫-১০ ২২:২০

পদত্যাগের চাপেও অনড় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

আন্তর্জাতিক

পদত্যাগের চাপেও অনড় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

স্থানীয় নির্বাচনে বড় ধরনের ভরাডুবির পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়লেও তিনি দায়িত্ব...

২০২৬-০৫-১০ ২১:৫২

সদ্য মা হওয়া হোয়াইট হাউসের প্রেস সচিবকে ‘মিনাব’র কথা মনে করিয়ে দিলো ইরান

আন্তর্জাতিক

সদ্য মা হওয়া হোয়াইট হাউসের প্রেস সচিবকে ‘মিনাব’র কথা মনে করিয়ে দিলো ইরান

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ঘরে এসেছে নতুন অতিথি। ১ মে কন্যাসন্তান ‘ভিভিয়ানা’র জন্মের খবরটি ৭ মে সা...

২০২৬-০৫-১০ ২০:০৫

যুক্তরাষ্ট্র–ইরান সংকট নিরসনে মধ্যস্থতা চালিয়ে যাবে পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান সংকট নিরসনে মধ্যস্থতা চালিয়ে যাবে পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

২০২৬-০৫-১০ ১৫:৪৯