রবিবার, ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সদ্য মা হওয়া হোয়াইট হাউসের প্রেস সচিবকে ‘মিনাব’র কথা মনে করিয়ে দিলো ইরান

সদ্য মা হওয়া হোয়াইট হাউসের প্রেস সচিবকে ‘মিনাব’র কথা মনে করিয়ে দিলো ইরান

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ঘরে এসেছে নতুন অতিথি। ১ মে কন্যাসন্তান ‘ভিভিয়ানা’র জন্মের খবরটি ৭ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ভিভি আমাদের পরিবারে এসেছে এবং মুহূর্তেই আমাদের হৃদয় ভালোবাসায় ভরে উঠেছে।’ কিন্তু এই আনন্দের মুহূর্তে সুদূর ইরান থেকে এলো বিষাদমাখা এক অভিনন্দন বার্তা।

ক্যারোলিন লেভিটকে শুভেচ্ছা জানালেও তেহরান এই সুযোগে মনে করিয়ে দিয়েছে চলতি বছরের শুরুতে ইরানের মিনাব শহরের একটি স্কুলে হওয়া ভয়াবহ বোমা হামলার কথা। ওই হামলায় ১৬৮ জন শিশুসহ ১৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

শনিবার (৯ মে) আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস লেভিটের পোস্টের পর এই অভিনন্দন জানায়। এতে বলা হয়, ‘আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ও আদরের। মিনাবের স্কুলে আপনার বস (ডোনাল্ড ট্রাম্প) যে ১৬৮ জন শিশুকে হত্যা করেছেন এবং আপনি যেটির যৌক্তিকতা তুলে ধরেছিলেন, তারাও শিশু ছিল। যখন আপনি আপনার শিশুকে চুমু খাবেন, তখন ওই শিশুদের মায়েদের কথা ভাববেন।’

গত মাসে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে লেভিট ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী অবস্থানের পক্ষে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন। গত মার্চে মিনাবের স্কুলে বোমা হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে তিনি ওয়াশিংটনকে সমর্থন করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানায় না।

যদিও ওই হামলা নিয়ে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করেনি, তবে পেন্টাগনের একটি তদন্তে বেরিয়ে এসেছে যে পুরনো তথ্য ব্যবহারের কারণে ভুলবশত ওই স্কুলে বোমা হামলাটি হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলার সময় এই ঘটনাটি ঘটে।

আরও

মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয়ের পাশে তৃষা, ‘পরজীবী’ বলে কটাক্ষ গায়িকা সুচিত্রার

আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয়ের পাশে তৃষা, ‘পরজীবী’ বলে কটাক্ষ গায়িকা সুচিত্রার

দক্ষিণি তারকা থালাপতি বিজয় রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেড...

২০২৬-০৫-১০ ১৪:৪০

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে চরম অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা: আইএমএফ

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে চরম অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা: আইএমএফ

পুরো ইউরোপ জুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে জানি...

২০২৬-০৫-১০ ১১:১২

মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ

আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ৯ ম...

২০২৬-০৫-১০ ১১:০৬

দু’পক্ষই ভাবছে ‘যুদ্ধে জিতেছি’, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় মূল বাধা এখানেই

আন্তর্জাতিক

বিশ্লেষণ দু’পক্ষই ভাবছে ‘যুদ্ধে জিতেছি’, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় মূল বাধা এখানেই

ইরান এবং যুক্তরাষ্ট্র— উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যথেষ্ট আন্তরিক হওয়া সত্ত্বেও নিজেদের ‘যুদ্ধজয়ী’ ভাবার মানস...

২০২৬-০৫-১০ ১০:২৬

যুক্তরাষ্ট্রে বিমানের ধাক্কায় পথচারী নিহত, ইঞ্জিনে আগুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমানের ধাক্কায় পথচারী নিহত, ইঞ্জিনে আগুন

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে প্রবেশ করা এক ব্যক্তি উড্ডয়নের সময় ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি ব...

২০২৬-০৫-১০ ১০:২৫

অরবান যুগের অবসান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ম্যাজিয়ার

আন্তর্জাতিক

অরবান যুগের অবসান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ম্যাজিয়ার

হাঙ্গেরির রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাজিয়ার। এর মাধ্যমে...

২০২৬-০৫-১০ ১০:২৪