মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবো না’-প্রথম ভাষণে বিজয়

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবো না’-প্রথম ভাষণে বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় চেন্নাইয়ে শপথ গ্রহণের পর তাঁর প্রথম ভাষণে নিজেকে একজন “সাধারণ মানুষ” হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, তিনি কোনো রাজবংশ থেকে আসেননি, আর এই কারণেই জনগণ তাঁকে গ্রহণ করেছে।

৫১ বছর বয়সী বিজয় বলেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবেন না। বরং তিনি “প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের একটি যুগ” গড়ার জন্য কাজ করবেন বলে জানান।

তিনি আরও বলেন, তাঁর কাজের মূল্যায়ন করার জন্য জনগণকে যথেষ্ট সময় দিতে হবে।

ভাষণে বিজয় দাবি করেন, তাঁর সরকার কোনো চাপের মধ্যে কাজ করবে না। তিনি বলেন, “আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে তাঁর সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং কোনো জোটসঙ্গীর প্রভাব থাকবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, কেন্দ্র সরকার জনগণের জীবনমান উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে কাজ করবে।

বিজয় তাঁর নির্বাচনী হলফনামায় ৬২৪ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছিলেন, যার মধ্যে ২১৩ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এবং ১০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রয়েছে।

তিনি জানিয়েছেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি পরিষ্কারভাবে বোঝার জন্য একটি শ্বেতপত্র প্রকাশের বিষয়টি বিবেচনা করা হবে।

নতুন মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় দেখা গেছে। সরকারি নথিতে তাঁর প্রথম স্বাক্ষরের মাধ্যমে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা এবং নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

 

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫