মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইসলামাবাদ চুক্তি ঘোষণার পর ৮ দিনে ৩ কোটি ৬০ লাখ তেল রপ্তানি করেছে ইরান

ইসলামাবাদ চুক্তি ঘোষণার পর ৮ দিনে ৩ কোটি ৬০ লাখ তেল রপ্তানি করেছে ইরান

ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ওয়াশিংটন ও তেহরান সম্মতি দেওয়ার পর ৮ দিনে ৩ কোটি ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। এছাড়া প্রায় সমপরিমাণ ইরানি তেল এখনও সাগরে রপ্তানির পথে আছে।

সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ট্র্যাকিং সংস্থা ট্যাংকার ট্র্যাকারস গতকাল জানিয়েছে এ তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংস্থাটি বলেছে, “গত ১৫ জুন থেকে এখন পর্যন্ত ইরান ৩ কোটি ৬০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে এবং প্রায় সমপরিমাণ তেল এখন রপ্তানির পথে সাগরে আছে।”

ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে টানাপোড়েনের জেরে টানা ৪০ দিন ধরে সংঘাত এবং তারপর যুদ্ধবিরতির নামে এক মাসেরও বেশি সময় ধরে স্থবির অবস্থার পর গত মে মাসের প্রথম সপ্তাহে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে নতুন এই চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৪টি পয়েন্ট সম্বলিত ৮০০ শব্দের সেই খসড়া প্রায় দেড় মাস ধরে পর্যালোচনা করার পর গত ১৫ জুন সেটিতে স্বাক্ষরের ব্যাপারে সম্মতি দেয় তেহরান।

তারপর গত ১৮ জুন চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে উল্লেখ ছিল যে চুক্তিতে স্বাক্ষর করার পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ থেকে অবরোধ তুলে নেবে ইরান, তার পরিবর্তে ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে ‍যুক্তরাষ্ট্র।

চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ এখন পর্যন্ত তাদের শর্ত মেনে চলছে।

আরও

ইরান নয়, হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্র নেবে

আন্তর্জাতিক

ইরান নয়, হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্র নেবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল নেবে না। যদি সেখানে টোল আদ...

২০২৬-০৬-২১ ১২:০৪

পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি

তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে বিদায় ও নিজ দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্য...

২০২৬-০৬-২০ ২৩:০৪

‘সরে দাঁড়াবো না’; নেতৃত্বের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা স্টারমারের

আন্তর্জাতিক

‘সরে দাঁড়াবো না’; নেতৃত্বের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা স্টারমারের

লেবার পার্টির প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের নির্বাচনি জয়ের পরও পদ থেকে সরে না দাঁড়ানোর অঙ্গীকার করেছেন...

২০২৬-০৬-২০ ২২:৪০

ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪

আন্তর্জাতিক

ভারতে হনুমান মন্দিরের ছাদ ধসে নিহত ৪

ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলার হনুমান মন্দিরে নির্মাণাধীন ছাদ ধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় ধ্বংসস্তূপের...

২০২৬-০৬-২০ ২১:২৬

কোভিড মহামারির সময় উহানে ‘বিপজ্জনক গবেষণা’, সামনে এলো মার্কিন বিজ্ঞানীর নাম

আন্তর্জাতিক

কোভিড মহামারির সময় উহানে ‘বিপজ্জনক গবেষণা’, সামনে এলো মার্কিন বিজ্ঞানীর নাম

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন তুলসি গ্যাবার্ড।...

২০২৬-০৬-২০ ১৭:৪৯

কী আছে ট্রাম্পের সেই মন্তব্যে, যাকে ‘বানানো গল্প’ বললেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

কী আছে ট্রাম্পের সেই মন্তব্যে, যাকে ‘বানানো গল্প’ বললেন ইতালির প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে কেন্দ্র করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নতুন কর...

২০২৬-০৬-২০ ১৭:৩৭