বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানকে ‘গর্ব ও সম্মানের প্রতীক’ আখ্যা দিল হিজবুল্লাহ

ইরানকে ‘গর্ব ও সম্মানের প্রতীক’ আখ্যা দিল হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সমঝোতা ও আলোচনার প্রেক্ষিতে লেবাননসহ সব ফ্রন্টে ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করার জন্য তেহরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহর সাধারণ সম্পাদক নাঈম কাসেম তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নাঈম কাসেম উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির প্রথম এবং সবচেয়ে মৌলিক শর্ত হিসেবেই ইসরাইল লেবাননসহ সব ফ্রন্টে তাদের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে।

হিজবুল্লাহ প্রধান তার চিঠিতে ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করে বলেন, ইরান সব সময় হিজবুল্লাহ, প্রতিরোধ যোদ্ধা এবং লেবাননের জনগণকে সবকিছু উজাড় করে দিয়েছে, কিন্তু বিনিময়ে নিজেরা কিছুই নেয়নি। ইরান লেবাননকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে এবং নিজেদের ভূমি মুক্ত করার পাশাপাশি সমাজের ক্ষত নিরাময় ও পুনর্গঠনে শক্তি জুগিয়েছে। 

বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বোমা হামলার জবাবে ইরান যেভাবে সরাসরি জায়নবাদী সত্তার ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেই সাহসিকতার কথাও তিনি চিঠিতে স্মরণ করেন। ব্যাপক ত্যাগ ও যুদ্ধের হুমকি মাথায় নিয়ে লেবাননের পাশে দাঁড়ানোর জন্য ইরানকে গর্ব ও সম্মানের প্রতীক হিসেবে অভিহিত করেন নাঈম কাসেম।

সূত্র: আল-জাজিরা।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮