বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের ‘রহস্যময়ী’ পিকঅ্যাক্স পাহাড়ে শিগগিরই হামলা চালাবে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

ইরানের ‘রহস্যময়ী’ পিকঅ্যাক্স পাহাড়ে শিগগিরই হামলা চালাবে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

ইরানের রহস্যময়ী পিকঅ্যাক্স পাহাড়ে শিগগিরই হামলা চালানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সেখানে হামলা হবে অত্যন্ত তীব্র।

ইরান তাদের পারমাণবিক সেন্ট্রিফিউজগুলো পিকঅ্যাক্স পাহাড়ের নিচে থাকা স্থাপনায় নিয়ে গেছে এমন একটি খবর বের হয়েছে। এ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা ওই এলাকাটিতে খুবই অল্প সময়ের মধ্যে হামলা চালাব এবং হামলা হবে অত্যন্ত তীব্র।” ট্রাম্প জানান, তারা সেন্ট্রিফিউজের বদলে ইরানের পারমাণবিক উপকরণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তারা পিকঅ্যাক্স পাহাড়ে হামলা চালালেও ইরান কিছুই করতে পারবে না। তিনি বলেন, “আমরা ওই এলাকাটিতে খুব সম্ভবত শিগগিরই হামলা চালাব। সাধারণত আমি এ ধরনের তথ্য জানাই না। যদি আমি মনে করতাম হামলা নিয়ে তারা কিছু করতে পারবে তাহলে আমি এ নিয়ে কিছুই বলতাম না। আমরা ওই এলাকায় খুব শিগগিরই ও তীব্র হামলা চালাব।”

পিকঅ্যাক্স পাহাড়টি তেহরানের দক্ষিণ দিকে অবস্থিত। এটি নিরাপত্তার চাদরে মোড়া। সেখানে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। যেগুলো মাটির অনেক নিচে অবস্থিত। আর মাটির গভীরে অবস্থান হওয়ায় এই পারমাণবিক স্থাপনাটি পুরোপুরি ধ্বংস করা যাবে না।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, পারমাণবিক স্থাপনাটি সলিড গ্রানাইট পাথরের কয়েকশ মিটার গভীরে তৈরি করা হয়েছে। যেন শক্তিশালী বোমা ফেললেও সেই বোমার প্রভাব এটিতে না পড়ে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক ওয়েবসাইট আল-মনিটরের তথ্য অনুযায়ী, তাদের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে ইরান সেখানে একটি গোপন ও অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা তৈরি করতে চায়। যেটি তাদের ‘কৌশলগত প্রতিরক্ষা’ হিসেবে কাজ করবে।

ইরান ২০২০ সালে পিকঅ্যাক্স পাহাড়ে পারমাণবিক স্থাপনা তৈরি শুরু করে। ওই সময় থেকে দেশটি বলছে এখানে শুধুমাত্র উন্নত প্রযুক্তির সেন্ট্রিফিউজ তৈরি করা হবে।

সূত্র: আলজাজিরা

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮