শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস- নিউইয়র্ক টাইমস

ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস- নিউইয়র্ক টাইমস

ইরানের হামলায় এশিয়ায় যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে কুয়েতে অবস্থিত কয়েকটি ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের মতে, ইরান পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কাতার, বাহরাইন ও সৌদি আরবেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির শক্তিশালী রাডার ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তর এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু ছিল।

উপসাগরীয় দেশগুলোকে আগেই সতর্ক করেছিল ইরান—যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা করলে তারাও হামলার শিকার হবে।

এদিকে, সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ওঠার মধ্যেও যুক্তরাষ্ট্র তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলমান অভিযানে ইরানের ৯ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

আলজাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র নতুন করে সেনা মোতায়েন বাড়িয়েছে। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকনসহ বিভিন্ন স্ট্রাইক গ্রুপ সেখানে সক্রিয় রয়েছে। পাশাপাশি মেরিন বাহিনী ও প্যারাট্রুপারসহ অতিরিক্ত প্রায় ৭ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এই সংঘাতে নতুন বাস্তবতা তৈরি করেছে। তবে বাস্তব ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে এখনো ভিন্নমত রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে।

আরও

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

হরমুজ প্রণালী সংকটের জন্য ইরান দায়ী নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে তিনি ইরানে...

২০২৬-০৫-১৫ ২১:০৮

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

আন্তর্জাতিক

তাইওয়ান দখলের চেষ্টা চীনের ‘ভয়াবহ ভুল’ হবে: রুবিও

তাইওয়ানকে শক্তি প্রয়োগ করে দখলের চেষ্টা করলে তা চীনের জন্য ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত...

২০২৬-০৫-১৫ ২০:৪৯