বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান বলেছে: জার্মান চ্যান্সেলরকে যুদ্ধ বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি দেওয়া উচিত

ইরান বলেছে: জার্মান চ্যান্সেলরকে যুদ্ধ বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি দেওয়া উচিত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইরানকে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো ‘চরম অযৌক্তিক’, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই যুদ্ধ বন্ধের জন্য নির্দেশ দেওয়া উচিত।

শনিবার (১৪ মার্চ) রাতে নিজের এক্স (সাবেক টুইটার) আইডিতে বাঘাই বলেন, “জার্মান চ্যান্সেলর ইরানকে যুদ্ধ শেষ করতে বলছেন! এটি সম্পূর্ণ অযৌক্তিক। যে দেশ বর্তমানে বিনা উসকানিতে আক্রমণের শিকার, তাকে কীভাবে যুদ্ধ থামাতে বলা হয়?”

তিনি আরও বলেন, “কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো নির্মম আগ্রাসীদের উদ্দেশ্যে আহ্বান জানানো হচ্ছে না—যারা ইরানিদের ওপর বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করছে?”

বাঘাই দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তাদের ‘নির্মম আগ্রাসন ও ঘৃণ্য অপরাধের’ জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সূত্র: প্রেস টিভি

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮