সোমবার, ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে গত মঙ্গলবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি প্রায় হারতে বসেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লামিনে ইয়ামালের পেনাল্টিতে দেওয়া গোলে বার্সা ১-১ সমতা নিয়ে ফিরেছে। তবে স্পেন থেকে উড়ে গিয়েও ম্যাচটি মাঠে বসে দেখতে পারেননি বার্সার এক সমর্থক। ভুলবশত তিনি আরেক স্টেডিয়ামে চলে যান।

বার্তাসংস্থা এপি বলছে, এই স্প্যানিশ ফুটবলভক্ত লন্ডন থেকে দক্ষিণ-পশ্চিম এলাকার এক্সেটার সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে চলে যান। ভুলটা হয়েছে স্টেডিয়ামের নামে মিল থাকার কারণে। নিউক্যাসলের মাঠের নামও সেন্ট জেমস পার্ক। যেখানে তারা বার্সেলোনাকে আতিথ্য দিয়েছে। কিন্তু ভুলবশত বার্সার ওই সমর্থক চলে গেছেন ৩৬০ মাইল দূরে অবস্থিত ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল এক্সেটার সিটির মাঠে।

বার্সা সমর্থকের হাজির হওয়ার মাঠে লিঙ্কন সিটির বিপক্ষে স্বাগতিক এক্সেটার সিটি ১-০ ব্যবধানে হেরেছে। ম্যাচ শুরুর আগমুহূর্তে তিনি ওই মাঠে প্রবেশ করেন। যদিও ওই স্প্যানিশ সমর্থকের দেখার কথা ছিল বার্সা-নিউক্যাসল ম্যাচটি। পরে তার বিপত্তিতে পড়ার বিষয়টি স্টেডিয়ামের এক স্বেচ্ছাসেবী ক্লাব কর্তৃপক্ষকে জানান। পরে এ প্রসঙ্গে এক্সেটার সিটি সামাজিক মাধ্যমে জানায়, ‘নিজের ভুলের বিষয়টি তখনই ধরা পড়ে, যখন ওই ব্যক্তি তার টিকিট স্টেডিয়াম স্টাফদের দেখান।’

এদিকে, এক্সেটার সিটির সাপোর্টার এক্সপেরিয়েন্স অফিসার অ্যাডাম স্পেন্সার বলেছেন, ‘আমরা জানতে পেরেছি– তিনি লন্ডন থেকে এসেছিলেন। আমার ধারণা তিনি তার ফোনে সেন্ট জেমস পার্ককে ঠিকানা ধরে নিয়ে দিক-নির্দেশনা অনুযায়ী এখানে চলে আসেন। যা নিয়ে বেশ বিব্রত হন তিনি। পরে আমরা তাকে এখানকার সেন্ট জেমস পার্কের টিকিট কেটে দিই, যাতে তিনি অন্তত এই ম্যাচটি দেখতে পারেন। যেকোনো সময়েই তাকে আমরা এখানে স্বাগত জানাব।’

প্রসঙ্গত, বার্সা-নিউক্যাসল লড়াইয়ের প্রথম লেগ ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে কারা যাবে সেটি নির্ধারিত হবে দ্বিতীয় লেগে। ফিরতি লেগের ম্যাচটি হবে আগামী বুধবার, বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে।

আরও

টি-টোয়েন্টিতে প্রথমবার এমন রেকর্ড, আইপিএলে সবচেয়ে বাজে দিন রশিদের

খেলাধুলা

টি-টোয়েন্টিতে প্রথমবার এমন রেকর্ড, আইপিএলে সবচেয়ে বাজে দিন রশিদের

এবারের আইপিএল যেন দলীয় রানের দিক থেকে বিগত সব আসরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ব্যক্তিগতভাবেও চলছে রেকর্ড ভাঙা-গ...

২০২৬-০৫-১৭ ০৯:১৩

শেষ দিকে সিঙ্গেল না নেওয়ার কারণ জানালেন লিটন

খেলাধুলা

শেষ দিকে সিঙ্গেল না নেওয়ার কারণ জানালেন লিটন

সিলেটে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য খারাপ হতে পারতো। তবে পাকিস্তানের বোলারদের সামনে নিজেকে নতুন করে চেনাল...

২০২৬-০৫-১৬ ২০:২৪

১৮ বছরের আইপিএলে প্রথমবার, সেঞ্চুরির উৎসবে মাতল সব দল

খেলাধুলা

১৮ বছরের আইপিএলে প্রথমবার, সেঞ্চুরির উৎসবে মাতল সব দল

চার-ছক্কার ঝড় আর ব্যাটারদের দাপটে জমজমাট আরেকটি মৌসুম পার করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে এবার শুধু বিনোদন নয়, ইতিহাসও...

২০২৬-০৫-১৬ ১৩:২০

নিজের ওপর আস্থা লিটনের, ‘সেরা অধিনায়ক’ হিসেবেও বেছে নিলেন নিজেকেই

খেলাধুলা

নিজের ওপর আস্থা লিটনের, ‘সেরা অধিনায়ক’ হিসেবেও বেছে নিলেন নিজেকেই

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব নিয়ে আলোচনা হলেই সামনে আসে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের নাম। তবে বর...

২০২৬-০৫-১৬ ১৩:১৯

লিভারপুলকে দুঃস্বপ্নে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

খেলাধুলা

লিভারপুলকে দুঃস্বপ্নে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

মৌসুমের শেষভাগে এসে যেন ছন্দটাই হারিয়ে ফেলেছে লিভারপুল। গুরুত্বপূর্ণ সময়ে এসে একের পর এক হোঁচটে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট...

২০২৬-০৫-১৬ ১০:০১