বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইন নিয়ে ট্রাম্পের নতুন দাবি

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইন নিয়ে ট্রাম্পের নতুন দাবি

হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন সরানো বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আমাকে এইমাত্র জানিয়েছে, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমার ভেতর থেকে সব মাইন সরানো হয়েছে এবং/অথবা ধ্বংস করা হয়েছে।

ট্রাম্পের পোস্টে বিষয়টিকে নতুন কোনো ঘটনা হিসেবে তুলে ধরা হলেও, গত ১৮ আগস্টও প্রায় একই দাবি করেছিলেন তিনি।

সেসময় ট্রাম্প লিখেছিলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত এবং কার্যকর রয়েছে। সব জলমাইন সরানো হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে।

বিশ্বের তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে আদৌ মাইন পাতা হয়েছিল কি না, তা নিয়ে এর আগে বেশ কয়েকবার পরস্পরবিরোধী মন্তব্য করেছেন ট্রাম্প।

সর্বশেষ পোস্টে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, কোনো জাহাজ বা নৌযান নতুন করে মাইন পেতে গেলে সেটিকে তাৎক্ষণিকভাবে এবং ধারাবাহিকভাবে ধ্বংস করা হবে।

তিনি বলেন, ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো জাহাজ বা নৌযান নতুন করে মাইন পেতে গেলে তাৎক্ষণিকভাবে এবং পরিকল্পিতভাবে ধ্বংস করা হবে।

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নজরদারির কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, স্পেস ফোর্সের মাধ্যমে প্রণালির প্রতিটি বর্গইঞ্চির ওপর নজর রাখা হচ্ছে।

একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর প্রসঙ্গও টেনে আনেন তিনি। ট্রাম্প বলেন, পিকঅ্যাক্স মাউন্টেন এবং ইতোমধ্যে ধ্বংস করা আরও তিনটি পারমাণবিক স্থাপনাও যুক্তরাষ্ট্র নজরদারির আওতায় রেখেছে।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পেতে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স নীতি পুরোপুরি কার্যকর রয়েছে।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

আরও

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

আন্তর্জাতিক

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বি...

২০২৬-০৮-২৫ ১২:৪৪

হরমুজ ঘিরে ইরানের নতুন পদক্ষেপ, কালো তালিকায় বিভিন্ন দেশের ৪৫ জাহাজ

আন্তর্জাতিক

হরমুজ ঘিরে ইরানের নতুন পদক্ষেপ, কালো তালিকায় বিভিন্ন দেশের ৪৫ জাহাজ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন এক পদক্ষেপ নিয়েছে ইরান। এর অংশ হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্...

২০২৬-০৮-২৪ ২৩:০৯

যুক্তরাষ্ট্রের এইচ১বি ভিসাপ্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের এইচ১বি ভিসাপ্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসাপ্রত্যাশী দক্ষ কর্মীদের জন্য আসছে বড় দুঃসংবাদ। নতুন এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারের বেশি নজিরব...

২০২৬-০৮-২৪ ২১:৫৭

সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

আন্তর্জাতিক

সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ইয়ানবুর কাছে একটি বাণিজ্যিক ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা চালানো...

২০২৬-০৮-২৪ ১৭:৩৮

ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান...

২০২৬-০৮-২৪ ১৪:৫০