সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হিটস্ট্রোকে প্রাণ গেল রিকশাচালক আবু সামাদের

হিটস্ট্রোকে প্রাণ গেল রিকশাচালক আবু সামাদের

বগুড়ায় তীব্র তাপদাহের মধ্যে হিটস্ট্রোকে আবু সামাদ (৫৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু সামাদ সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো জীবিকার তাগিদে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন তিনি। কিন্তু প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বকশীবাজার মোড়ে এসে রিকশা থামিয়ে বসে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে যান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাশের একটি ভবনের দেয়ালে বসান। তবে অল্প সময়ের মধ্যেই তিনি নিথর হয়ে পড়েন।

খবর পেয়ে বনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিনে বগুড়া আবহাওয়া অফিস জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

এই ঘটনা তীব্র গরমে খেটে খাওয়া মানুষের ঝুঁকিপূর্ণ জীবন বাস্তবতাকে আবারও সামনে এনে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় বাইরে কাজ করা ব্যক্তিদের পর্যাপ্ত পানি পান, বিশ্রাম নেওয়া এবং সরাসরি রোদ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭