মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

হিজড়াদের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন এবি জুবায়ের

হিজড়াদের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন এবি জুবায়ের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। পরীবাগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) কয়েকজনের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি জানান, মিথ্যা ভিডিও ছড়িয়ে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে লেখেন।

পোস্টে এবি জুবায়ের লেখেন, আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকাল পরীবাগ ব্রিজের ওপরে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির ব্যাপারে সংবাদ সংগ্রহের উদ্দেশে যায়। সঙ্গে করে আমাকেও নিয়ে যায়।

তিনি লেখেন, আমি যাওয়ার পূর্বেই শাহবাগ থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদেরও আসতে বলি।

ডাকসুর সমাজসেবা সম্পাদক লেখেন, সেখানে যাওয়ার পরে সাংবাদিক বন্ধু তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে আসে এবং সিনক্রিয়েট করতে থাকে। হিজড়ারা কতটা বাজেভাবে সিনক্রিয়েট করতে পারে সবাই জানেন। তারা পাল্টা ক্যামেরা অন করে বাজে কথাবার্তা বলে আমাদের ভিডিও করতে শুরু করে। এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তোলে তারা। এই পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তারা তাদের মতো করে বিষয়টির সুরাহা করে।

শেষে তিনি লেখেন, পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ প্রশাসন জানে এবং তারাও সেখানে উপস্থিত ছিল। অথচ, এই সময়ের করা একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্রহননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন—জিপিই’র কাছ থেকে আরও বৃহত্তর...

২০২৬-০৯-২৪ ১৮:৫৮