বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হাসপাতালে ভর্তি ক্যানসারে আক্রান্ত বিশ্বকাপ জয়ী ব্রাজিল কোচ

হাসপাতালে ভর্তি ক্যানসারে আক্রান্ত বিশ্বকাপ জয়ী ব্রাজিল কোচ

ক্যানসারের সঙ্গে লড়াই করতে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস আলবার্তো পারেইরা। এই খবর নিশ্চিত করেছে সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ।

১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ পারেইরা। ২০২৩ সালে হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত হন তিনি।

পারেইরার স্বাস্থ্যের অবস্থা বা কখন চিকিৎসার জন্য সাবেক ব্রাজিল কোচ এসেছেন, সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানাবে না বলে এক বিবৃতি দিয়েছে হাসপাতাল।

১৯৯৪ সালের বিশ্ব জয়ী স্কোয়াডের সদস্য সাবেক ফুটবলার জিনহো পারেইরার ঘনিষ্ঠ বন্ধু। তিনি সাংবাদিকদের জানান, সাবেক ব্রাজিল কোচ ‘ভালো অবস্থায় নেই’ এবং ‘ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছে’।

তিনি বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল, আমাদের অপেক্ষা করতে হবে। ডাক্তাররা তাদের সর্বোচ্চ সেবা দিচ্ছে। এখন আমরা কেবল পারেইরার জন্য প্রার্থনা করতে পারি।’

২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের ডাগআউটে ছিলেন পারেইরা এবং ২০০৪ কোপা আমেরিকা ও ২০০৫ কনফেডারেশন্স কাপ জেতেন। ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১৭৭ ম্যাচে ব্রাজিলের কোচ ছিলেন, জিতেছেন ১২৪টি, ড্র ৩৯ ও হার ১৪।

১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কোচিং স্টাফ দলেও ছিলেন পারেইরা, ২০১৪ সালের আসরে লুইজ ফিলিপ স্কলারির সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। ১৯৮২ সালে কুয়েত, ১৯৯০ সালে আরব আমিরাত, ১৯৯৮ সালে সৌদি আরব ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গেও বিশ্বকাপে ডাগআউটে ছিলেন তিনি।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১