সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হাইকোর্টের রায়ে আ.লীগ চেয়ারম্যান দায়িত্বে ফিরতেই বিক্ষোভ-সংঘর্ষ

হাইকোর্টের রায়ে আ.লীগ চেয়ারম্যান দায়িত্বে ফিরতেই বিক্ষোভ-সংঘর্ষ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা মো. মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার লোটাসকে অবরুদ্ধ করে এলাকাবাসী।

হাইকোর্টের রায়ে পুনর্বহাল হয়ে বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে লোটাস জোয়ার্দ্দার ইউনিয়ন পরিষদে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার বেলা প্রায় ১১টার দিকে খাদিমপুর ইউনিয়ন পরিষদে টানা দ্বিতীয় দিনের মতো দায়িত্ব গ্রহণ করতে আসেন চেয়ারম্যান মো. মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার লোটাস। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখেন।

পরবর্তীতে চেয়ারম্যানের নিজ গ্রাম খাদিমপুরের মসজিদের মাইকে তাকে অবরুদ্ধ রাখার ঘোষণা দেওয়া হলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত জনতা বিএনপি নেতাকর্মীদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এ ঘটনার জেরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌর শহরে হাইকোর্টের রায়ে পুনর্বহাল হওয়া আওয়ামী লীগপন্থী চার ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

অন্যদিকে, একই সময় নাগদাহ ইউনিয়ন চেয়ারম্যান ইজাজ ইমতিয়াজ বিপুলকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপি নেতাকর্মীরা।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার লোটাস দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। পরবর্তীতে চেয়ারম্যানরা পদ ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত চেয়ারম্যান লোটাসের পক্ষে রায় দিলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে তিনি গত ২৯ এপ্রিল পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, হাইকোর্টের রায়ে আওয়ামী লীগপন্থী চার চেয়ারম্যানের পুনর্বহালকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল এবং চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

এ বিষয়ে তারা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭