রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

গুজরাটকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বেঙ্গালুরু

গুজরাটকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বেঙ্গালুরু

রজত পাতিধরের দানবীয় ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় গুজরাট টাইটান্সকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে আরসিবি। জবাবে গুজরাট শেষ পর্যন্ত ১৬২ রানে অলআউট হয়।

ইনজুরির কারণে ইনফর্ম ফিল সল্টকে না পেয়ে কিছুটা ব্যাকফুটে ছিল আরসিবি। তবে ভেঙ্কটেশ আইয়ার (৭ বলে ১৯) ও বিরাট কোহলির (২৫ বলে ৪৩) ব্যাটে শুরু থেকেই মারকুটে ছিল তারা। মাঝপথে জেসন হোল্ডার ও রশিদ খান রান আটকে উইকেট তুলে গুজরাটকে ম্যাচে ফিরিয়েছিলেন।

তবে এরপরই শুরু হয় রজত পাতিধর শো। মাত্র ৩৩ বলে খেলেন ৯৩ রানের এক অতিমানবীয় ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। যার মধ্যে ছিল ৯টি ছক্কা ও ৪টি চার। শেষ ৬ ওভারে পাতিধরের তোপেই ১১৪ রান তোলে আরসিবি। ৪৩ রান আসে ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে।

২৫৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই কিউই পেসার জ্যাকব ডাফির বলে অদ্ভুতভাবে হিট-উইকেট হন সাই সুদর্শন। শট খেলার সময় তার হাত থেকে ব্যাট ফসকে স্ট্যাম্পে আঘাত করে। এরপর শুভমান গিলকে (৪) বোল্ড করে নিজের দাপট বজায় রাখেন ভুবনেশ্বর কুমার।

বিধ্বংসী হয়ে ওঠার আভাস দেওয়া জস বাটলারকে (১১ বলে ২৯) জশ হ্যাজলউড ফিরিয়ে দিলে গুজরাটের আশা শেষ হয়ে যায়। এরপর রসিক সালাম জোড়া উইকেট নিলে পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে টাইটান্সরা।

শেষদিকে রাহুল তেওয়াতিয়ার ৫ ছক্কায় করা ৬৮ রানের ইনিংসটি কেবল গুজরাটের হারের ব্যবধানই কমিয়েছে।

জ্যাকব ডাফি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। আর দুটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, রসিক সালাম দার ও ক্রুনাল পান্ডিয়া।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০