বুধবার, ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ

২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় পরেছিল আর্জেন্টিনা। চার বছর পর উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) মাটিতে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে এবার আলবিসেলেস্তেদের লক্ষ্য একটাই—শিরোপা ধরে রাখা। তবে ইতিহাসের পাতায় চোখ রাখলে কাজটা মোটেও সহজ নয়। সর্বশেষ ১৯৬২ সালে পেলে-গারিঞ্চাদের ব্রাজিল টানা দুবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছিল। দীর্ঘ ৬৪ বছর পর এবার লিওনেল মেসিদের সামনে সুযোগ সেই বিরল ইতিহাসে নিজেদের নাম লেখানোর।বিশ্বকাপের গ্রুপ পর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। তুলনামূলক সহজ এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার সবচেয়ে বেশি। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত আলবিসেলেস্তেদের পুরো যাত্রাপথ কেমন হতে পারে, আর সেখানে তাদের সম্ভাবনার হিসাব কতটা; সে বিষয়েই সুপারকম্পিউটার সিমুলেশনের মাধ্যমে রোমাঞ্চকর বিশ্লেষণ প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘অপটা’।

গ্রুপ পর্ব পেরোতে পারলে রাউন্ড অব ৩২ এ আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যানে আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। দুই দলের শেষ নয় দেখায় উরুগুয়ে মাত্র একবার জয় পেয়েছে। অপটার হিসেবে এই ম্যাচ জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার ৬৩.২ শতাংশ। এরপর শেষ ষোলোতে প্রতিপক্ষ হতে পারে তুর্কি। আন্তর্জাতিক মঞ্চে দুই দলের কখনও মুখোমুখি না হলেও আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে পরিসংখ্যানবিদরা। মেসিদের এই ধাপ পার হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.৭ শতাংশ।

এরপর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে পর্তুগাল। এমন ম্যাচ হলে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো। অপটার হিসাবে এই পর্যায়ে আর্জেন্টিনার পৌঁছানোর সম্ভাবনা ৩০.৬ শতাংশ। সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে স্পেন, যাদেরকে এবারের আসরের সবচেয়ে বড় ফেবারিট হিসেবে বিবেচনা করছে অপটা। সুপারকম্পিউটারের সিমুলেশনে স্পেন ১৬.৫ শতাংশ ক্ষেত্রে বিশ্বকাপ জিতেছে, যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি।

তবে আর্জেন্টিনার জন্য একটি ইতিবাচক তথ্যও রয়েছে। দলটি এর আগে যে পাঁচবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে, প্রতিবারই ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। এবারও ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৩ শতাংশ। ফাইনালে হতে পারে ২০২২-এর পুনরাবৃত্তি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। সেক্ষেত্রে এটি হবে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই দুই দল টানা দুই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ার নজিরও গড়া হবে।

উল্লেখ্য যে, অপটার সুপারকম্পিউটার হিসাব-নিকাশ যাই বলুক না কেন, নকআউট পর্বের সমীকরণ সবসময়ই অনিশ্চিত। তবে ফর্ম আর দলের গভীরতা বিবেচনায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠ মাতাবে আর্জেন্টিনা।

আরও

২০২৬ বিশ্বকাপ: ফুটবলের নতুন সাম্রাজ্য, নাকি হারিয়ে যাওয়া রোমান্টিকতার শেষ অধ্যায়?

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ: ফুটবলের নতুন সাম্রাজ্য, নাকি হারিয়ে যাওয়া রোমান্টিকতার শেষ অধ্যায়?

গ্রীষ্মের এক সন্ধ্যায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশি বাজবে, তখন হয়তো পৃথিবীর কোটি ক...

২০২৬-০৬-০৯ ০৯:২৪

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডের সম্ভাব্য একাদশ

খেলাধুলা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডের সম্ভাব্য একাদশ

২০১১ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দীর্ঘ অপেক্ষার এই সি...

২০২৬-০৬-০৯ ০৯:১৪

নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

খেলাধুলা

নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। যেখানে পরিচালক পদে রাজশাহী অঞ্চল থেকে...

২০২৬-০৬-০৮ ২২:১২

হাই পারফরম্যান্স সেন্টার নিয়ে তামিমের ‘সবচেয়ে বড় স্বপ্ন’

খেলাধুলা

হাই পারফরম্যান্স সেন্টার নিয়ে তামিমের ‘সবচেয়ে বড় স্বপ্ন’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। গতকাল সভাপতি হয়েই সংবাদ সম্মেলনে এসে বলেছেন, আধুন...

২০২৬-০৬-০৮ ১০:৪৭

মেক্সিকোতে পৌঁছে ভিসা নিয়ে ফিফাকে ইরানের অভিযোগ

খেলাধুলা

মেক্সিকোতে পৌঁছে ভিসা নিয়ে ফিফাকে ইরানের অভিযোগ

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছিল। অনেক জলঘোলার পর তারা বিশ...

২০২৬-০৬-০৮ ১০:৪৩

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

খেলাধুলা

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

মিসরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ওয়েসলি। বেঞ্চে বসে ফুঁ...

২০২৬-০৬-০৮ ১০:৪২