মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল

গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল

আবারও মেসিময় এক রাতের স্বাক্ষী হলো ফুটবল বিশ্ব। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়াকে জোড়া গোলে হারিয়ে দলকে নকআউটে নিয়ে গেলেন অধিনায়ক মেসি। যদিও শুরুটা ছিল হতাশার। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিসের পর আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর প্রত্যাবর্তনটাও করলেন দুর্দান্ত। আর্জেন্টিনার দুই গোলের দুটিই এসেছে মেসির পা থেকে।

ম্যাচের অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোলের পর একটি দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। সাধারণত গোলের উদযাপনে সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা থাকেন। কিন্তু মেসি উদযাপন করলেন কি না এক সাংবাদিকের সঙ্গে! গোল করার পর কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়েছিলেন মেসি। সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে ওঠার আগে হঠাৎই তার সামনে পড়ে যান এক অপ্রত্যাশিত ব্যক্তি—আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক হোয়াকিন ব্রুনো।

মাঠের একেবারে প্রান্তে দাঁড়িয়ে ছিলেন ব্রুনো। কি সৌভাগ্য তার! দ্বিতীয় গোলের পর ঠিক সেই জায়গাতেই গিয়ে পৌঁছান মেসি। কয়েক সেকেন্ডের জন্য বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার সঙ্গে একই ফ্রেমে উদযাপনের অংশ হয়ে যান তিনি।

ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে প্রথমে নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না ব্রুনো। মেসি গোলের উচ্ছ্বাসে সামনে এগিয়ে আসতেই সাংবাদিকের সঙ্গে চোখাচোখি হয় তার। মুহূর্তটি ক্যামেরাবন্দী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও

আবার আইসিসির মাসের সেরা ক্রিকেটার মুশফিক

খেলাধুলা

আবার আইসিসির মাসের সেরা ক্রিকেটার মুশফিক

আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জ...

২০২৬-০৬-২২ ২২:৩২

একাদশ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শেখ মেহেদীর

খেলাধুলা

একাদশ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শেখ মেহেদীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের ত...

২০২৬-০৬-২২ ১১:২২

ক্যাপ ভার্দে ধাক্কা সামলে চেনা ছন্দে স্পেন, সৌদির জালে ৪ গোল

খেলাধুলা

ক্যাপ ভার্দে ধাক্কা সামলে চেনা ছন্দে স্পেন, সৌদির জালে ৪ গোল

প্রথম ম্যাচে পুঁচকে ক্যাপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের হতাশা ভুলে বিশ্বকাপের মঞ্চে নিজ রূপে ফিরল স্পেন। গ্রুপ ‘এইচ’ত...

২০২৬-০৬-২২ ০৮:৪৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ হার, কোথায় ভুল করল বাংলাদেশ?

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ হার, কোথায় ভুল করল বাংলাদেশ?

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বড় আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ দল। তবে ভেন্যু আর ফরম্যাট বদলের...

২০২৬-০৬-২২ ০৮:১৫

বিশ্বকাপের মাঝেই ফুটবল বিশ্বে শোকের ছায়া, ২২ বছরেই চলে গেলেন আর্জেন্টাইন ফুটবলার

খেলাধুলা

বিশ্বকাপের মাঝেই ফুটবল বিশ্বে শোকের ছায়া, ২২ বছরেই চলে গেলেন আর্জেন্টাইন ফুটবলার

গোটা বিশ্ব যখন মেতে আছে ফুটবল বিশ্বকাপের চরম উন্মাদনায়, ঠিক তখনই আর্জেন্টিনার ফুটবল অঙ্গন থেকে এলো এক বিষাদময় খবর। স্ট্র...

২০২৬-০৬-২১ ২২:২২