মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে পড়ল মাইক্রোবাস। ঘরের দেওয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক কারবারিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে পুলিশ। আজ বুধবার ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। আজ ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস আঘাত করে। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে আহত হন বাড়ি মালিক আরশাদ আলী। মাইক্রোবাসটি ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তার উপরে। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে যায়। ‌ মাইক্রোবাসে গাঁজা থাকায় স্থানীয়রা আটকে রাখেন মাইক্রোবাস চালক অনিক হোসেন বিপ্লবকে। ‌ এ সময় পুলিশ ঘটনার স্থলে পৌঁছালে স্থানীয়রা অনেককে পুলিশের কাছে সোপর্দ করে। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে গন্তব্য নয় মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। গাজা ও মাইক্রোবাসসহ বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ‌ এই ঘটনার সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করতে পুলিশ।

আরও

দুবাই-মালয়েশিয়া-গুয়াংজুর যাত্রী থেকে ২২৩ কার্টন সিগারেটসহ পণ্য জব্দ

অপরাধ

দুবাই-মালয়েশিয়া-গুয়াংজুর যাত্রী থেকে ২২৩ কার্টন সিগারেটসহ পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই-মালয়েশিয়া-গুয়াংজু থেকে আসা যাত্রীর কাছ থেকে বিশেষ নজরদারিতে ২২৩ কার্টন বিদেশ...

২০২৬-০৯-১৪ ১২:৩৫

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ জন গ্রেপ্তার

অপরাধ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

২০২৬-০৯-১২ ১১:২৯

প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে

অপরাধ

প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে

সম্প্রতি ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোডের বাসিন্দা শারমিন সুলতানা স্বর্ণা নামে এক নারীর বিরুদ্ধ আদালতে মামলা দায়ের করেছেন ভ...

২০২৬-০৯-১১ ২১:১৭

এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা

অপরাধ

এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা

চট্টগ্রামে অনলাইন প্রতারণাসহ নানা অভিযোগে নগরীর খুলশী থানার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৭০ বিদেশি নাগরিকে আটক করেছে পু...

২০২৬-০৯-১১ ০৯:৫৮

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার

অপরাধ

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ...

২০২৬-০৯-১০ ১৩:১৩

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

অপরাধ

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেও...

২০২৬-০৯-০৯ ১৭:১৬