গাজামুখী ফ্লোটিলার আটক কর্মীদের গ্রিসে পাঠাবে ইসরায়েল
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৪-৩০ ২৩:২৭
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
গাজামুখী ফ্লোটিলায় অংশ নেওয়া আটক কর্মীদের গ্রিসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জানিয়েছেন, আগের পরিকল্পনা থেকে সরে এসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গাজামুখী যাত্রার সময় ক্রিট দ্বীপের কাছে সাগরে এসব কর্মীকে আটক করা হয়। প্রথমে কর্তৃপক্ষ জানিয়েছিল, ১৭৫ জন আটক ব্যক্তিকে ইসরায়েলে নেওয়া হবে।
তবে পরবর্তীতে গ্রিক সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
গিদেওন সার এক বার্তায় বলেন, ‘ফ্লোটিলার জাহাজ থেকে ইসরায়েলি জাহাজে স্থানান্তরিত বেসামরিক ব্যক্তিদের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রিসের উপকূলে নামিয়ে দেওয়া হবে।’
এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন গাজামুখী বেসামরিক জাহাজ আটক করার ঘটনায় আন্তর্জাতিকভাবে ইসরায়েলের সমালোচনা বাড়ছে।