বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা দায়ের

গাইবান্ধায় পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা দায়ের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক জিহাদ মন্ডল (২০) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামের মুছা মন্ডলের ছেলে জিহাদ মন্ডল প্রতিবেশীর ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে ৪ বছরের শিশুকে পেয়ারা খাওয়ার প্রলোভন দিয়ে তার নিজ ঘরে ডেকে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে । 

এদিকে শিশুটি বাড়িতে না থাকায় পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি একপর্যায়ে জিহাদ মন্ডলের ঘর থেকে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশঙ্কাজনক ওই শিশুকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলো কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জিহাদ মন্ডলকে গ্রেপ্তারে জোর পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯