মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় অনলাইনে জুয়া খেলা পরিচালনার অভিযোগে গ্রেপ্তার- ২

গাইবান্ধায় অনলাইনে জুয়া খেলা পরিচালনার অভিযোগে গ্রেপ্তার- ২

গাইবান্ধা সদর উপজেলায় অনলাইন জুয়া খেলা পরিচালনার অভিযোগে সাবির আলম (৩০) ও আরিফুল ইসলাম (৩২) নামের দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) পুলিশ । এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপ ও এজেন্ট একাউন্ট সম্বলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার ( ২৯ জুলাই ) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল মোত্তালেব হোসেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার খোলাহাটি দুলালের ভিটা গ্রামের সাবির আলম ও আরিফুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খোলাহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, জব্দ করা দুটি মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনোর এজেন্ট একাউন্ট এবং জুয়া খেলা পরিচালনার বিভিন্ন অ্যাপসের অস্তিত্ব পাওয়া যায়। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত দুই যুবক এলাকায় অনলাইন ক্যাসিনো পরিচালনার সাথে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

জেলা গোয়েন্দা শাখার ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালেব হোসেন বলেন, গাইবান্ধা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯