সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শুভ চন্দ্র দাস (২৬) মুন্নাফ মিয়া (২৪) নামের দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, গাইবান্ধা সদর উপজেলার তুলসীভাগ গ্রামের সুমন চন্দ্র দাসের ছেলে শুভ চন্দ্র দাস ও একই এলাকার রউফ মিয়ার ছেলে মুন্নাফ মিঁয়া।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত রউফ মিয়ার বাড়ির একটি শয়নকক্ষে মাদকদ্রব্য বিকিকিনি ও সেবনের সময় শুভ চন্দ্র দাস ও মুন্নাফ মিয়াকে আটক করা হয় । পরে শুভ চন্দ্র দাসের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মুন্না মিয়ার দেহ তল্লাশি করে লুঙ্গির গোছর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব বলেন, পলাতক বউফ মিয়াসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২