রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় হানিট্রাপ চক্রের নারীসহ তিন সদস্য কারাগারে

গাইবান্ধায় হানিট্রাপ চক্রের নারীসহ তিন সদস্য কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হানিট্রাপ চক্রের এক নারীসহ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে । এ চক্রের হাত থেকে এক যুবককে উদ্ধার করেছেন পুলিশ।

শনিবার ( ২৭ জুন) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার তালুক- কানুনপুর ইউনিয়নে সুন্দইল এলাকার আবু সাঈদ মিলনের স্ত্রী রমিম আক্তার রিপা(২৫) কামারদহ ইউনিয়নের বকশির চর এলাকার মৃত্যু নঈবরের ছেলে মোস্তফা (৪২) ও গুমানিগঞ্জ ইউনিয়নের বালুভরা এলাকার ঋতু রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫) ।

এর আগে শুক্রবার ( ২৬ জুন) উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি (কালিতলা) এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দরবস্তু ইউনিয়নের কালিতলা এলাকায় একটি ভাড়া বাসায় শামীম ( ৩৫) নামের এক যুবককে হানি ট্র্যাপে ফেলে টাকার জন্য আটকে রেখে নির্যাতন করেন অভিযুক্তরা। এ সময় ফাঁদে পড়া যুবকের চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পায় এবং তাকে উদ্ধারে এগিয়ে আসেন। পরে ভুক্তভোগী ওই যুবকের মুখে সব কিছু শুনে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনারস্থানে এসে চক্রের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যান। পরে ওই যুবক বাদী করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এবং শুক্রবার( ২৬ জুন) বিকেলের দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। মামলায় বলা হয়, হানিট্রাপ  চক্রের সদস্য রিপা আক্তার অত্যন্ত কৌশলে মোবাইল ফোনে ভুক্তভোগী যুবককে বাড়িতে ডাকেন। পরে মোবাইলে ভিডিও ধারণ করা হয়। এতে আপত্তি জানালে চক্রের অপর দুই সদস্য শহিদুল ও মোস্তফা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মোবাইলে ধারণকৃত ভিডিও ফেসবুক ও ইন্টারনেটের ছাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাতে ভুক্তভোগী যুবক টাকা দিতে রাজি না হওয়ায় তার উপর নির্যাতন শুরু করা হয় ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ভাড়া বাসায় হানিট্রাপে ফেলে এক যুবককে মারধার ও টাকা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয় । আটক ওই চক্রের ৩ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬