মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে গোলাম মাওলা (৩২) ও আজিম উদ্দিন (৫২) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ( ২৯ জুলাই ) সকাল ১১ টার দিকে উপজেলায় হরিরামপুর ইউনিয়নের কোরোগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মাওলা এবং কোরোগাছা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মাওলা গাছ কাটা শ্রমিক। দীর্ঘদিন ধরে গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন তিনি। বুধবার সকালের দিকে আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান গোলাম মাওলা। গাছ কাটার সময় গাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে। ওই তারের উপর থেকে গাছটি সারানোর সময় গোলাম মাওলা ও আজিম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ।

নিহতের স্বজনরা জানায়, গাছ কাটার সময় গাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। ওই তারের উপর থেকে গাছটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনায়স্থলেই দুইজন মারা যায়।

এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯