মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় চোরাই দুই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় চোরাই দুই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ সোহেল রানা (৩২) ও শাকিল মিয়া (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে হোন্ডা হর্নেট ১৬০ আর ও টিভিএস অ্যাপাচি আরটি আর ১৫০ মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, ফুলছড়ি উপজেলার কুটিপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে সোহেল রানা ও একই উপজেলার জিয়া ডাঙ্গা গ্রামের খবির উদ্দিনের ছেলে শাকিল মিয়া ।

এর আগে বুধবার (১২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির পাশে চারজনকে দুইটি মোটরসাইকেলসহ দেখতে পান স্থানীয়রা। এ খবর পেয়ে পুলিশ ঘটনার স্থানে গিয়ে মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করলেও অপর দুই যুবক পালিয়ে যায়। আটককৃত সোহেল রানা ও শাকিল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল দুইটি চুরি করে আনার কথা স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্য ও প্রাথমিক তদন্তে পালিয়ে যাওয়া দুইজনের সম্পৃক্ততার কথা জানা গেছে। তারা হচ্ছেন, গাইবান্ধা সদর উপজেলার ল্যাংড়া বাজার দুলার ভিটা গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে কালাম মিয়া ( ৪৫) ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম মজুমদার হাট এলাকার রুহুল আমিনের ছেলে রুবেল মিয়া (৩২)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানায়, এ ঘটনায় পলাতক দুইজনসহ চারজনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০