সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মডার্ন ক্লিনিক সিলগালা

গাইবান্ধায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মডার্ন ক্লিনিক সিলগালা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মর্ডান ক্লিনিক ও কনসালটেশন সেন্টারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হাসপাতাল মোড়ে অবস্থিত ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকটর মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয় হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বেসরকারি এ ক্লিনিক টিতে নিয়মিত চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এরমধ্যে প্রতিষ্ঠানটির বৈধতা ও ব্যবস্থাপনা নিয়ে ছিল বিভিন্ন অনিয়মের অভিযোগ । এর প্রেক্ষিতে সোমবার দুপুরের দিকে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানের নেতৃত্ব দেন গাইবান্ধা সিভিল সার্জন ডা, রফিকুজ্জামান ইসলাম । এ সময় তার সঙ্গে ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি তামশীদ ইরাম খান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান।
অভিযান চলাকালে ক্লিনিকটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। শেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মডার্ন ক্লিনিক ও কনসালটেশন সেন্টারটি সিলগালা করেন ।

এ বিষয়ে গাইবান্ধা সিভিল সার্জন ডা, রফিকুজ্জামান ইসলাম বলেন, চিকিৎসা সেবা একটি স্পর্শকাতর বিষয়। এখানে নিয়মনীতি না মেনে কোন প্রতিষ্ঠান পরিচালনা করার সুযোগ নেই। মর্ডান ক্লিনিকের বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় সেটি সিলগালা করা হয়েছে । নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে । রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এসব বিষয়ে কঠোরভাবে তদারকি করা হচ্ছে। 
মর্ডান ক্লিনিক সিলগালা করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২