শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় আলোচিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধায় আলোচিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আলোচিত হত্যা মামলার প্রধান আসামী প্রভাষ কিসকোকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব । রংপুরের পীরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৫ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতারকৃত প্রভাষ কিসকো গোবিন্দগঞ্জ উপজেলার ভূতগাড়ি এলাকার মৃত্যু খারিয়া কিসকোর ছেলে ।
এর আগে আজ ভোররাতে গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, নিহত মমতাজ আলীর সাথে প্রভাষ কিসকোর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৫ জুন জুম্মার নামাজ শেষে মমতাজ আলী স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় পূর্ব শত্রু তার জের ধরে প্রভাষ কিসকো বাঁশের লাঠি দিয়ে পিছন থেকে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এতে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন মমতাজ আলী মারা যান। 

এ ঘটনায় নিহত ছোট ভাই বাদী হয়ে গত ১২ জুন গোবিন্দগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের এর পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত রাখেন ।
এ বিষয়ে র‍্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০