মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধার অপহৃত শিশু বগুড়া থেকে উদ্ধার

গাইবান্ধার অপহৃত শিশু বগুড়া থেকে উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহৃতা ছয় বছরের শিশু বোরহানকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে অপহরণের এ ঘটনা ঘটানো হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) স্বপন কুমার সরকার ।
এর আগে বুধবার (২৯ জুলাই ) দুপুরের দিকে থেকে নিখোঁজ হয় শিশু বোরহান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার।
 

পুলিশ জানায়, বোরহান নামের এক শিশু নিখোঁজের ঘটনায় ওইদিন বিকাল ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুটির মা বানী বেগম। যেখানে পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে ৪নং ওয়ার্ডের শফিকুলের ছেলে আরিফ মিয়া (২৫) অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয় । অভিযুক্ত আরিফ সম্পর্কে তাদের ভাগনী জামাই হয়।

অভিযোগের পরে তৎপরতা চালায় পুলিশ। এরপর মাঝে রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাটিরডালিতে অভিযুক্তকে আটক করে বোরহানের পরিবারকে খবর দেয় আটককারীরা। পরে সেখান থেকে তার বাবা-মা শিশু বোরহানকে উদ্ধার করে ।
শিশুর মা বানী বেগম মোবাইল ফোনে বলেন, আমার স্বামী আরিফকে একটি রিকশা ভাড়া নিয়ে দিয়েছিল। সেই রিকশাটি সে বিক্রি করে পালায়। 

পরে আমার স্বামী তাকে খুঁজে বের করে কয়েকটি চড় থাপ্পর মারে। সেই থেকে শত্রুতা করে আসছে আরিফ। সেই ক্ষোভ থেকেই সে আমার ছোট শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, আমরা সন্তানকে পেয়েছি ঠিকই কিন্তু যদি কেনো দুর্ঘনা ঘটতো। আবার সামনে যে ঘটবে না তার কি ঠিক আছে? আমরা এখন থানায় অপহরণ মামলা করবো।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। পরে অভিযুক্তের পরিবারকে চাপ প্রয়োগ করায় বাচ্চাটির খোঁজ পাওয়া যায়। ওর বাবা-মা বগুড়ার শিবগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে থানায় আসে। আমরা একটি মুচলেকা দিয়ে শিশুটিকে তার কাছে দেই। শিশুটির পরিবার অপহরণ মামলা করার কথা বলেছেন। তারা চাইলে মামলা করা হবে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯