বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- কেডিএ চেয়ারম্যান

ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- কেডিএ চেয়ারম্যান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন,ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তারা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে এবং দেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এমনকি তারা আমাদের বিভিন্ন সভা-সমাবেশে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা ঘটানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আজ বুধবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ,আহত ও যোদ্ধাদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন।

বিগত স্বৈরাচারী সরকারের পতনের প্রেক্ষাপট তুলে ধরে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা আরও বলেন, যাঁরা একসময় চরম দাম্ভিকতা দেখাতেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে ভাবতেন তাঁদের কেউ পতন ঘটাতে পারবে না আজ তাঁদের সেই অহংকার কোথায়? জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে বীর সন্তানরা বুকের তাজা রক্ত দিয়েছেন, তাঁদের এই আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের দোসরদের যেকোনো চক্রান্ত রুখে দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে।

সভায় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সাবেক যুগ্ম-আহ্বায়ক বেগম রেহানা ঈসা, ইস্তিয়াক উদ্দিন লাভলু ও চৌধুরী সফিকুল ইসলাম হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও থানা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সভাপতি সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল ও অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী,থানা সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ্বাস ও আসাদুজ্জামান আসাদ এবং থানা সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী।

আরও

সাদুল্লাপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট সর্বস্বান্ত হচ্ছে মানুষ, প্রশাসন নিরব

সারা দেশ

সাদুল্লাপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট সর্বস্বান্ত হচ্ছে মানুষ, প্রশাসন নিরব

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খরকার দিঘি, জামুডাঙ্গার ঘাঘট নদীর চরসহ কয়েকটি স্থানে রাত হলেই ‘ছয়গুটি’ বা ‘ফরডাবুর’ জুয়ার...

২০২৬-০৮-০৫ ২০:৫৮

বেনাপোলে ভারতে যাওয়ার সময় দুই স্বর্ণবারসহ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

সারা দেশ

বেনাপোলে ভারতে যাওয়ার সময় দুই স্বর্ণবারসহ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে দুটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে...

২০২৬-০৮-০৫ ২০:১৩

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

সারা দেশ

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পর ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্...

২০২৬-০৮-০৫ ২০:১১

পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

''জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আ...

২০২৬-০৮-০৫ ২০:০৯

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সারা দেশ

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শ...

২০২৬-০৮-০৫ ১৮:৪৯

সিরাজদিখানে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেপ্তার

সারা দেশ

সিরাজদিখানে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৮-০৫ ১৮:৪৯