বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ফ্যাসিবাদী সরকার সংসদকে ‘রাবার স্ট্যাম্প’ বানিয়েছিল: কায়সার কামাল

ফ্যাসিবাদী সরকার সংসদকে ‘রাবার স্ট্যাম্প’ বানিয়েছিল: কায়সার কামাল

ডেপুটি স্পিকার ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অতীতের ফ্যাসিবাদী সরকার জাতীয় সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করেছিল এবং নির্বাচন কমিশনকে নিজেদের মতাদর্শের হাতিয়ার বানিয়েছিল।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংসদকে কেন্দ্র করেই রাজনৈতিক দলগুলোর আলোচনা-সমালোচনা হওয়া উচিত। এতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল্য ধরে রাখতে সংসদকে রাজনৈতিক মতাদর্শের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদকে পেছনে ফেলে দেশ এখন গণতন্ত্র প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নেত্রকোনার মানুষ হিসেবে এটি তার প্রথম কোনো পাবলিক প্রোগ্রামে অংশ নেওয়া। তিনি নেত্রকোনার বিভিন্ন পেশার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানান এবং মত-পদভেদ ভুলে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আরও

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০