বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই: রিজভী

ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই: রিজভী

ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই, রয়েছে গণতন্ত্র উত্তরণের ইতিহাস, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার যে দিশা দিয়েছিলেন তাতে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে গিয়েছিলেন সাধারণ মানুষ। স্বাধীনতার গৌরবের পথ ধরে আমরা আরও অর্জন করেছি। বারবার সার্বভৌমত্বকে দুর্বল করতে চেয়েও সেই অপশক্তি পরাজিত হয়েছে।

তিনি বলেন, এখন যে সমাজে বসবাস করছি এখানে নির্ভয়ে কথা বলা যায়। কেউ গুম হবে না, এর নিশ্চয়তা আছে। সামাজিক যে অন্যায় অবিচার রয়েছে সেটা দূরীভূত করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে বিএনপি।

রুহুল কবির রিজভী বলেন, মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করে লাভ হয় না। গেল নির্বাচনে এসব হয়েছে, তবে জনগণ সঠিক বিচার করেছে।

তিনি বলেন, সমালোচনার অধিকার সবার রয়েছে, কিন্তু কুৎসা রটনা করা ফ্যাসিবাদের কাজ। এখনও পর্যন্ত কেউ সমালোচনার জন্য রাষ্ট্রীয় হয়রানির শিকার হননি।

আরও

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০