সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ

ফরিদপুরে শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা দুইটার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ফুল দিয়ে তাঁকে স্বাগত জানায়।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্ক্যান বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসাসেবা, সেবার মান ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলে তাঁদের মতামতও শোনেন।

পরিদর্শন শেষে চৌধুরী নায়াব ইউসুফ হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ফরিদপুরে শিশুস্বাস্থ্যসেবা আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদ, প্রকৌশলী জাকির হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব এ. কে. কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা বিএনপি নেতা রেজাউল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আরও

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

সারা দেশ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারাগ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম...

২০২৬-১০-০৫ ১৭:১৯

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধা...

২০২৬-১০-০৫ ১৭:১৮

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরি...

২০২৬-১০-০৫ ১৭:১৭

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

সারা দেশ

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলী উপজেলা পরিষদের হলরুমে যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রোববার (৪ অ...

২০২৬-১০-০৫ ১৭:১৬

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

সারা দেশ

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দিবো, এক...

২০২৬-১০-০৫ ১৭:১৫

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সারা দেশ

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই নীলফামারীর ৬ উপজেলায় এখন ব্যস্ত সময় পার...

২০২৬-১০-০৫ ১৪:০৩