শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন

ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর নতুন বাজার এলাকায় ছেলে-মেয়ের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নিরীহ পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উক্ত এলাকার নুতুন বাজার সংলগ্নে এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে নির্দোষ মোহাম্মদ জিয়া মল্লিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে জিয়া মল্লিকের পরিবার সহ আত্মীয়-স্বজনকে হয়রানি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জিয়া মল্লিকের ছেলে জিহাদ মল্লিক এবং রাশেদুল ইসলাম মিঠুর মেয়ে মুক্তা আক্তার ভালোবাসার সম্পর্কের কারণে বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তা আক্তারের মাতা সাফিয়া বেগমের একটি মামলা দায়ের করলে পুলিশ জিহাদ মল্লিকের পিতা মোহাম্মদ জিয়া মল্লিককে গ্রেফতার করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ছেলে-মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের দায় পরিবারের অন্য সদস্যদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। তারা দাবি করেন, মোহাম্মদ জিয়া মল্লিক নির্দোষ এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। ছেলের সাথে মেয়ে তিনবার বাড়ি থেকে চলে যায়। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার সহ এলাকার গন্যমান্যে ব্যক্তিবর্গের উপস্থিতিতে অর্থের বিনিময়ে সালিশে বিষয়টি মিমাংসা হলেও মেয়ের মা মিথ্যা মামলা দায়ের করেন। তারা আরও জানায় এদের পরিবারের কারনে এলাকা জড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এরা সমাজ ব্যবস্থা মানে না।

এলাকাবাসী প্রশাসনের প্রতি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত মোহাম্মদ জিয়া মল্লিকের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪