শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যাল উদ্বোধন

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যাল উদ্বোধন

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে ‌।‌ আজ বৃহস্পতিবার ‌সকালে ‌ শহরের ‌‌ গোয়ালচামটে পুরাতন বাসস্ট্যান্ডের জাহানারা আজিজ ‌ মেনশনে বেলুন ফেস্টুন, পায়রা উড়িয়ে, ফিতা কেটে, ‌ জাতীয় সংগীত পরিবেশনা ‌ জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই কাজের উদ্বোধন করা হয়।

পরে দোয়া মোনাজাত করার পাশাপাশি ফরিদপুর সদর উপজেলা পরিষদে ‌ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‌ ভাইস চ্যান্সেলর ‌ প্রফেসর ডঃ এএসএম ‌ আমানুল্লাহর সভাপতিত্বে ‌ এ সময় অনুষ্ঠানে ‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‌‌ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‌ শামা ওবায়েদ ইসলাম। ‌ বিশেষ অতিথি ছিলেন ‌ ফরিদপুর ৩ আসনের ‌‌ সংসদ সদস্য ‌ চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর ৪ আসনের ‌ সংসদ সদস্য ‌ শহিদুল ইসলাম বাবলু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‌ ট্রেজারার ‌ এটিএম জাফর হাসান ‌, সরকারি রাজেন্দ্র কলেজের ‌ অধ্যক্ষ ‌ প্রফেসর এম এ হালিম, ফরিদপুর জেলা বিএনপির ‌ আহ্বায়ক ‌ অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা প্রমুখ।

সভায় বক্তারা বলেন ‌,দীর্ঘদিন পর হলেও ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমবে। এখন আর বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কাজের জন্য শিক্ষার্থীদের গাজীপুরে যেতে হবে না। এতে সময় ও অর্থ—দুই-ই সাশ্রয় হবে।এ উদ্যোগের জন্য বক্তরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হবে। ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তবে গত ১৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল, যার ফলে শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতদিন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শাখা না থাকায় কলেজগুলোকে নানা জটিলতার সম্মুখীন হতে হয়েছে। নতুন আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার কলেজ ও শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান পাবেন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক শাখা হিসেবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ কেন্দ্র চালুর মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে নানা কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি খেলাধুলা, সাহিত্য, কারিগরি শিক্ষা ও একাডেমিক কার্যক্রমেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা ফরিদপুরের শিক্ষা উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় একটি করে লাইব্রেরি স্থাপন প্রয়োজন। একই সঙ্গে যুব সমাজকে খেলাধুলামুখী করতে খেলার মাঠ তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে উপযুক্ত সুযোগ সৃষ্টি করা গেলে দেশের তরুণরা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ও সভায় অন্যান্য মধ্যে ‌উপস্থিত ছিলেন পুলিশ সুপার ‌ মোঃ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ‌ মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা বিএনপির সদস্য সচিব ‌‌ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ ‌ বিভিন্ন ‌ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ‌ এবং ‌ রাজনৈতিক নেতৃবৃন্দ বর্গ।

আরও

জুলাই ৩৬ স্মরণে  ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সারা দেশ

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে শুক্রবার (...

২০২৬-০৮-২১ ২২:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

সারা দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

২০২৬-০৮-২১ ২২:২৮

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে দৈনিক উত্তর দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ রকিবুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে স...

২০২৬-০৮-২১ ২২:২৫

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশ

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

মীরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (২১ আগস্ট) সম্পন্ন হয়।

২০২৬-০৮-২১ ২২:২৪

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

সারা দেশ

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক রাশেদা বেগম কর্তৃপক্ষের কোনো নি...

২০২৬-০৮-২১ ২২:২৩

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

সারা দেশ

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নব...

২০২৬-০৮-২১ ১৮:৫৪