সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের জেলা শাখার কমিটির আত্মপ্রকাশ

ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের জেলা শাখার কমিটির আত্মপ্রকাশ

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশ জেলা শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের রকিব উদ্দিন মার্কেটে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বায়োজিদ খান, যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর লালন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান খান পাগলা বাবলু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সদর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শরীফ জাহিদ হোসেন।

গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট পলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম সাহান।

আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন ও মো. অহিদুজ্জামান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব, সদরপুর উপজেলা কমিটির সভাপতি মুফতি মো. জাকির হোসেন ফরিদী, সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম এবং আইন সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মিকায়েল রহমান বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গ্রীন ফোর্স বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় বক্তারা বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করবে।

তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি ও সামাজিক অনিয়ম পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও সম্মিলিত উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফরিদপুরে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২