মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ, বিচার দাবি

ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ, বিচার দাবি

ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। তার জানাজায় অংশ নিয়ে উপজেলা বিএনপির নেতারা ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সোমবার (২২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মধুখালী পৌরসভার পেঁয়াজ বাজার, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও পশ্চিম গোন্দারদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘর থেকে অ্যাম্বুলেন্সযোগে ইশতিয়াকের মরদেহ বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী পেঁয়াজ বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও জনতার প্রতিরোধের মুখে পিছু হটে। বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরুদ্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরে নিহতের পরিবারের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

জোহরের নামাজের পর দুপুর ২টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইশতিয়াকের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের পক্ষে বক্তব্য দেন তার চাচাতো ভাই মির্জা লোটাস কামাল। জানাজা পরিচালনা করেন নিহতের ছোট ভাই মির্জা আব্দুস সামাদ।

জানাজার আগে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন।

সাহাবুদ্দিন আহমেদ বলেন, ইশতিয়াকের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু কাউকে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন পরিস্থিতির মুখোমুখি না হয়।

জানাজা শেষে পশ্চিম গোন্দারদিয়ায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে ইশতিয়াককে দাফন করা হয়।

এদিকে ইশতিয়াকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফরিদপুর জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম ও ডিএসবির ওসি মোশাররফ হোসেন।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম সোমবার বিকেলে বলেন, কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে ডিবি সদস্যরা ইশতিয়াককে আটক করেন। পরিবারের অভিযোগ, আটকের সময় তাকে মারধর করা হয়। পরদিন রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিবি হেফাজতে তার মৃত্যু হয়।

আরও

চট্টগ্রামের ভূজপুর আঁধারমানিক সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

সারা দেশ

চট্টগ্রামের ভূজপুর আঁধারমানিক সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর আঁধারমানিক সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...

২০২৬-০৬-২২ ২০:৫৭

৬ বছরে শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের নির্মাণকাজ, লাপাত্তা ঠিকাদার

সারা দেশ

৬ বছরে শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের নির্মাণকাজ, লাপাত্তা ঠিকাদার

চার তলা বিশিষ্ট একটা ভবন নির্মানে যেখানে সময় লাগে এক বছর। সেখানে অর্ধযুগ পেরিয়ে গেলেও শেষ হয়নি খুলনার পাইকগাছা পৌরসভার চ...

২০২৬-০৬-২২ ২০:২৬

নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

সারা দেশ

নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রা...

২০২৬-০৬-২২ ২০:২৫

শাহজালাল (রহ.) মাজারে ৪ দিনেই দানের রেকর্ড, সাড়ে ১৭ লাখ টাকা, মিলল স্বর্ণও

সারা দেশ

শাহজালাল (রহ.) মাজারে ৪ দিনেই দানের রেকর্ড, সাড়ে ১৭ লাখ টাকা, মিলল স্বর্ণও

হযরত শাহজালালের (র.) মাজারের ডেকচি ও প্রশাসনের রাখা দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকার বেশি জমা হয়েছে।সোমবার (২২ জুন) সা...

২০২৬-০৬-২২ ২০:১৯

রাঙামাটির সঙ্গে ৪ উপজেলার লঞ্চ চলাচল বন্ধ

সারা দেশ

রাঙামাটির সঙ্গে ৪ উপজেলার লঞ্চ চলাচল বন্ধ

কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় রাঙামাটি জেলা শহরের সঙ্গে চার উপজেলার লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে...

২০২৬-০৬-২২ ১৯:২৯

ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক

সারা দেশ

ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক

ফরিদপুর শহতলী আলিপুর খা- পাড়া এলাকায় জোড় পূর্বক ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাগর সরদার (১৩)কে এলাকাবাসী আটক করে পু...

২০২৬-০৬-২২ ১৯:১৫