সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ফন ডাইকের বিশেষ রাতে নেদারল্যান্ডসের দারুণ জয়

ফন ডাইকের বিশেষ রাতে নেদারল্যান্ডসের দারুণ জয়

জশুয়া জির্কজির জয়সূচক গোলে নেদারল্যান্ডস সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে উঠেছে। ২-১ গোলে জিতেছে তারা।

 

হাফটাইমে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মাঠে নামেন। তিজানি রেইন্ডার্সের পাসে আইন্দহোভেনে ডাচদের লিড এনে দেন তিনি।

জাভি এদিন দলে চারটি পরিবর্তন আনেন। প্রথমবার শুরুর একাদশে জায়গা পান তেউন কোপমেইনার্স। আধঘণ্টার কিছু পর জুভেন্টাস মিডফিল্ডার গোলমুখ খোলেন। বক্সে খেলোয়াড়দের জটলার মধ্যে ফ্রি কিক থেকে কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।

চার মিনিট পর কুপমেইনার্সকে ছাপিয়ে মিহাজলো কেতকোভিচ হেড করে বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করেন। তার প্রথম আন্তর্জাতিক গোলে সার্বিয়া সমতা ফেরায়। কিন্তু জার্কজি গড়ে দেন পার্থক্য।

 

এই রাতটি লিভারপুলের ভার্জিল ফন ডাইকের জন্য ছিল বিশেষ। ৩৫ বছর বয়সী সেন্টার ব্যাক তার শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন। ফন ডাইকের রক্ষণভাগ বেশিরভাগ সময় সার্বিয়াকে রুখে দিয়েছে। 

নেদারল্যান্ডসের স্কোরবোর্ডে আরও গোল জমা করার সুযোগ পেয়েছিলেন জই ভারমান ও রেইন্ডার্স। কিন্তু তৃতীয় গোলের প্রয়োজন পড়েনি। গত সপ্তাহে বেলগ্রেডের মতো আবারও সার্বিয়াকে একই স্কোরে হারাল ডাচরা। 

দুই ম্যাচ হাতে রেখে গ্রুপ এ-২ তে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। জাভির দল চার ম্যাচ শেষে দুই জয় ও দুই ড্র নিয়ে এই আন্তর্জাতিক বিরতি শেষ করল।

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮