রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ফিফার কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ জানালেন ফিলিস্তিনি ফুটবল প্রধান

ফিফার কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ জানালেন ফিলিস্তিনি ফুটবল প্রধান

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয়েছে ফিফার ৭৬তম কংগ্রেস। যেখানে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের। তবে এ সময় সুলিমানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান জিবরিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠলেও তাদের মাঝে স্পষ্ট ব্যবধান ছিল।

গতকাল (বৃহস্পতিবার) ফিফার সম্মেলন মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে মাইক্রোফোনে প্রতিবাদ জানান ফিলিস্তিনি ফুটবল প্রধান জিবরিল রাজুব। এর আগে তিনি দখলকৃত নগর পশ্চিম তীরে ক্লাব পরিচালনার মাধ্যমে ফিফার বৈষম্য-বিরোধী নীতিমালা লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন, ফিফা ইসরায়েলের ফুটবলে নিষেধাজ্ঞা না দেওয়ায় তারা বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট-এ (সিএএস) তুলছে। পিএফএ’র বরাতে রয়টার্স বলছে, গত ২০ এপ্রিল তারা আপিলটি দায়ের করেছিল। তবে এখন পর্যন্ত আপিলের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সিএএস।

এর আগে মার্চের মাঝামাঝিতে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দুটি পৃথক আবেদন নিয়ে ফিফা নিজেদের সিদ্ধান্ত জানিয়েছিল। এর মধ্যে একটি আবেদন ছিল– পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে অবস্থিত ক্লাবগুলোকে জাতীয় লিগে খেলতে দেওয়ার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যা নিয়ে গভর্ন্যান্স প্যানেলের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনও আন্তর্জাতিক আইনে জটিল ও অনির্ধারিত। ফলে এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

তবে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে পৃথক অভিযোগের ভিত্তিতে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় আড়াই কোটি টাকা) জরিমানা করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে– বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড, আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন। এসব অভিযোগ নিয়ে ফিফার তিন বিচারক মনে করেন, ইসরায়েলি ফুটবলে রাজনৈতিক ও সামরিক বার্তা প্রচার হতে দেখেও মেনে নেওয়া হয়েছে, বিশেষ করে বেইতার জেরুজালেম ক্লাবের সমর্থকদের ক্ষেত্রে। এর পাশাপাশি বসতি এলাকাগুলোতে ফিলিস্তিনিদের ফুটবল অবকাঠামো থেকে কৌশলগতভাবে বাদ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তারা।

এদিকে, ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত সম্মেলনে ফিফা সভাপতি ইনফান্তিনো দুই দেশের ফুটবল কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘প্রেসিডেন্ট রাজুব, ভাইস প্রেসিডেন্ট সুলাইমান, আসুন আমরা একসঙ্গে কাজ করি। শিশুদের আশা জোগাতে আসুন আমরা একত্রে কাজ করি।’ পরবর্তীতে ফিলিস্তিনি ফুটবলপ্রধান রাজুব আবেগঘন আবেদন জানিয়ে প্রশ্ন তোলেন, ‘ইসরায়েলের কি ফিফার অংশ হওয়ার আদৌ কোনো অধিকার আছে? আমি এখনও ফিফা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সমস্ত আইনি প্রক্রিয়াকে সম্মান করি এবং অনুসরণ করি। কিন্তু আমি মনে করি এটা বোঝার সময় এসেছে যে ফিফার বিধি ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে শাস্তি দেওয়া উচিত।’

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়ারিভ টেপার রাজুবের মন্তব্যের নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি বলেছেন যে আইএফএ প্রতিপক্ষ ফিলিস্তিনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। টেপার বলেন, ‘আমরা ফিফা কংগ্রেসে আছি। আমাদের লক্ষ্য হলো ফুটবলের প্রসার ঘটানো এবং সব অঞ্চলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা। এটাই আমাদের উদ্দেশ্য।’

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০