বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ফিফার গোপন নথি ফাঁস, মিলল বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ফিফার গোপন নথি ফাঁস, মিলল বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপের আমেজ কাটতে না কাটতেই নতুন এক বিশ্ব কাঁপানো বিতর্কে জড়ালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। উয়েফার সাথে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বাণিজ্যিক দ্বন্দ্বের মধ্যেই এবার ফাঁস হয়ে গেছে সংস্থাটির অত্যন্ত গোপনীয় একটি নথিপত্র। যেখানে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, আগামী ২০৩০ সালের বিশ্বকাপেই ৪৮টি দলের পরিবর্তে ৬৪টি দেশকে অংশ নেওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে ফিফা।

গত ৩০ জুলাই তারিখে প্রখ্যাত ইংলিশ সাংবাদিক মার্টিন জিগলার চাঞ্চল্যকর একটি জনসমক্ষে উন্মোচন করেন। ফাঁস হওয়া প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ৪৮ দলের ফরম্যাট থেকে বাড়িয়ে ৬৪ দলে উন্নীত করা হলে আন্তর্জাতিক ফুটবলের সামগ্রিক ইকোসিস্টেম, খেলার গুণগত মান ও ব্যবসায়িক দিকগুলোতে ঠিক কী ধরনের প্রভাব পড়বে— তা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ স্বাধীন সংস্থাকে মূল্যায়নের দায়িত্ব দিচ্ছে ফিফা। 

ফাঁস হওয়া প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ আগস্টের মধ্যে সমীক্ষাকারী স্বাধীন সংস্থা চূড়ান্ত করা হবে এবং তাদের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের ভেতরেই পুরো রিপোর্ট জমা দিতে হবে। ফিফা বস জিয়ানি ইনফান্তিনো পূর্বে বিভিন্ন সময়ে ভবিষ্যতে দলসংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিলেও, তা যে এত দ্রুত বা ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপ থেকেই শুরু হতে পারে— এমন ভাবনা ফুটবল বিশ্লেষকদের রীতিমতো চমকে দিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে ৩২টি দল অংশ নিলেও ২০২৬ সালের আসর থেকেই মূলত ৪৮ দলের নতুন সংস্করণ শুরু হচ্ছে। যদি ফাঁস হওয়া এই নতুন প্রস্তাবনাটি বাস্তবায়নের মুখ দেখে, তবে এটি হবে ইতিহাসজুড়ে টানা দ্বিতীয়বারের মতো দ্রুততম সময়ে বিশ্বকাপের পরিধি ও দলসংখ্যা বৃদ্ধির ঘটনা।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১