সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে র‍্যালি, পোনামাছ অবমুক্তি ও আলোচনা সভা

ফেনীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে র‍্যালি, পোনামাছ অবমুক্তি ও আলোচনা সভা

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সড়ক র‍্যালি, পোনামাছ অবমুক্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে একটি সুসজ্জিত সড়ক র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে কার্যালয় সংলগ্ন পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, "মাছ চাষে স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে হবে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও মানসম্পন্ন মৎস্য উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান ও সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল হাসান। বক্তারা মৎস্য সম্পদের সুরক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধ করা এবং উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

​উল্লেখ্য, দেশের মৎস্য খাতের ধারাবাহিক উন্নয়ন ও জনগণকে সচেতন করার লক্ষ্যে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ ও উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে দেশের ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 'জাতীয় মৎস্য পদক' প্রদান করা হবে।


 

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২