সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ

ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ

ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (১৩ মে) এক বিবৃতিতে মঞ্জু ফেনীর পরিস্থিতির অবনতির কথা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান বলেন,‘ফেনীতে আশঙ্কাজনকভাবে খুন ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। ফেনীর মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত।

তিনি বলেন, বৃহস্পতিবার (০৭ মে) ফুলগাজীর সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, পাশাপাশি শনিবার (০৯মে) দাগনভূঁইয়ার রাজাপুর ইউনিয়নে মাদকাসক্ত ছেলের আঘাতে মা নিহত, বাবা ও বোন গুরুতর আহত হওয়ার মত ঘটনা ঘটে। একই দিন পরশুরাম উপজেলার খন্দকিয়া গ্রামের মুহুরীর চর এলাকা থেকে মহন্ত কুমার দাস নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিবৃতিতে আরো বলা হয় সোমবার (১১মে) দাগনভূঞা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের আমানুল্লাহপুরের দাসপাড়া এলাকা থেকে মোহাম্মদ হাসান নামে ১৮ মাস বয়সী এক নিখোঁজ শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ, গতকাল ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পশ্চিম জের কাছাড় এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিদিন খবরের কাগজে এ রকম হত্যাকাণ্ড ও অস্বাভাবিক মৃত্যুর খবর আমাদের উদ্বিগ্ন করে তুলছে।’ 
হত‍্যাকান্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের যথাযথ ক্ষতিপূরণ ও আইনী সহায়তা প্রদানে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাশাপাশি ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সংশ্লিষ্টদের অবহেলা বা গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার জন‍্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২