সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন: নিরাপত্তা ও নজরদারিতে নতুন মাত্রা

ফেনীর রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন: নিরাপত্তা ও নজরদারিতে নতুন মাত্রা

ফেনী শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ¦ নুর উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এই নজরদারি ব্যবস্থা চালু করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রীদের নিরাপত্তা জোরদার করা, অনুপস্থিতি কমানো এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন থেকে বিদ্যালয়ের মূল ফটক, প্রতিটি শ্রেণিকক্ষ, বারান্দা এবং মাঠসহ পুরো ক্যাম্পাস সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের আওতায় থাকবে। স্থানীয় অভিভাবক ও সুধীমহল বিদ্যালয় কর্তৃপক্ষের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, সিসি ক্যামেরা স্থাপনের ফলে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ রোধ হবে এবং ছাত্রীদের নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ নুর উদ্দিন জানান, “শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ ও শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করতে এই প্রযুক্তিগত সংযোজন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। আগামীতেও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের আধুনিক পদক্ষেপ অব্যাহত থাকবে।”

স্থানীয় অভিভাবক জয়নব বানু জানান, এই প্রযুক্তি সংযোজনের ফলে রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের পদচারণা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

প্রধান অতিথি থেকে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ নুর উদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিরৈন সাবেক অভিভাবক সদস্য জয়নব বানু, আলা উদ্দিন ভূঞা, আবুল হাসনাত, শাহাদাত হোসেন আজমীর, মোঃ আলম, আইয়ুব আলী মামুন, বেলায়েত হোসেন পাটোয়ারী, সিনিয়র শিক্ষক জহির উদ্দিন ইমতিয়াজ ও ফরিদা ইয়াসমিনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জাফর আহমদ মজুমদার। শেষে অতিথি বৃন্দ প্রতিটি শ্রেণী কক্ষ পরিদর্শন করেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২