মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর দাগনভূঞার কেরোনিয়া মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থী এতিম শিশুদের নিয়ে ‘ফল উৎসব’

ফেনীর দাগনভূঞার কেরোনিয়া মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থী এতিম শিশুদের নিয়ে ‘ফল উৎসব’

ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী কেরোনিয়া তা'লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ উৎসবে মাদ্রাসার শিক্ষার্থী ও অতিথিরা একসাথে বাহারি মৌসুমী ফলের স্বাদ নেন।

​আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা ছাইদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও জারা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, বিশিষ্ট সমাজসেবক সিরাজউদ্দৌলা, মোহাম্মদ মজনু মিয়া, শাকের মাহমুদ ও শাহেদ উদ্দিন মিল্লাত।

​ফল উৎসবে আম, কাঁঠাল, ড্রাগন, আঙুর, মাল্টাসহ নানা জাতের মৌসুমী ফলের পসরা সাজানো হয়। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী এতিম শিশুরা ও আমন্ত্রিত অতিথিরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে একসাথে বসে এসব ফল উপভোগ করেন।

​প্রধান অতিথির বক্তব্যে জারা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে, বিশেষ করে এতিম শিশুদের সাথে বসে ফল খাওয়ার এই ব্যতিক্রমী ও চমৎকার আয়োজনটিতে অংশ নিতে পেরে আমার খুব ভালো লাগছে। এই শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের সকলের দায়িত্ব।

​অনুষ্ঠানের শেষভাগে দেশ, জাতি ও মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী আব্দুস সোবহান। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩