সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ফারাক্কা বাধেঁর সব গেইট খুলে দিতে শুভেন্দুকে ফোন বিহারের মুখ্যমন্ত্রীর

ফারাক্কা বাধেঁর সব গেইট খুলে দিতে শুভেন্দুকে ফোন বিহারের মুখ্যমন্ত্রীর

ভারতের বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল রোববার ফোনে কথা বলেছেন। এ সময় তিনি ফারাক্কা বাঁধের সব গেইট খুলে দিতে শুভেন্দুকে অনুরোধ জানান। বর্তমানে ভারতে গঙ্গার পানি বাড়ছে এবং বিহারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এক্সে এক পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, ফারাক্কার সব গেইট খুলে দিলে নদীর স্বাভাবিক প্রবাহ সহজ করবে এবং বিহারের বন্যা পরিস্থিতি স্বাভাবিকে সহায়তা করবে।

সম্রাট চৌধুরী এক্সে লিখেছেন, “গঙ্গা নদীর পানি বৃদ্ধি ও বিহারের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ফোনে কথা বলেছি এবং ফারাক্কা বাঁধের সবগুলো গেইট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি।”

তিনি আরও লিখেছেন, “ফারাক্কা বাঁধের গেইটগুলো খুলে দিলে গঙ্গার পানি প্রবাহ সুগম হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ব্যাপারে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। বর্তমানে বিহারের নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রমই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"

বাংলাদেশে কী প্রভাব পড়বে

গঙ্গা নদীতে নির্মিত ফারাক্কা বাঁধ ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবস্থিত। ভারতের বিহার ও উত্তরপ্রদেশে অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে, দেশটির প্রশাসন বাঁধের সুরক্ষায় ফারাক্কার সবকটি গেইট খুলে দেয়।

এর ফলে উজানের আটকে থাকা বিশাল পানিপুঞ্জ গঙ্গা হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে, যা বাংলাদেশে এসে পদ্মা নদী নামে প্রবাহিত হয়। ফারাক্কার উন্মুক্ত পানি পদ্মায় আসামাত্র নদীর পানি দ্রুত বাড়ে এবং অতিরিক্ত পানির চাপে পদ্মা থেকে তা গড়াই, মধুমতি ও আড়িয়াল খাঁসহ অন্যান্য শাখা নদীতে ছড়িয়ে পড়ে।

পানি প্রবেশের এই ঢলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা ও শরীয়তপুরের পদ্মাতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। একই সাথে নদীতে প্রচণ্ড স্রোত তৈরি হয়ে তীব্র নদীভাঙন ও ফসলি জমি তলিয়ে যাওয়ার বিপর্যয় ঘটে।

সূত্র: এএনআই

আরও

ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াবে যুক্তরাষ্ট্র-কুয়েত

আন্তর্জাতিক

ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াবে যুক্তরাষ্ট্র-কুয়েত

সামরিক সহযোগিতা ও পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও কুয়েত। ড্রোন মোকাবিলা, আকাশ ও ক্ষেপণাস্ত্র...

২০২৬-০৮-২২ ২০:০২

৭৫ দেশের ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল, বাংলাদেশিদের জন্য স্বস্তি

আন্তর্জাতিক

৭৫ দেশের ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল, বাংলাদেশিদের জন্য স্বস্তি

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট...

২০২৬-০৮-২২ ১৯:০৩

ইরানের সামরিক নীতি প্রতিরোধমূলক থেকে এখন আক্রমণাত্মকে পরিণত হয়েছে

আন্তর্জাতিক

ইরানের সামরিক নীতি প্রতিরোধমূলক থেকে এখন আক্রমণাত্মকে পরিণত হয়েছে

ইরানের সামরিক নীতি ‘প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক’ অবস্থানে পরিবর্তিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) ইরানের সেনাবাহিনীর মুখপ...

২০২৬-০৮-২২ ১৪:৩৩

মার্কিন কংগ্রেসে জয়ী আফগান বংশোদ্ভূত আয়েশা

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে জয়ী আফগান বংশোদ্ভূত আয়েশা

ক্যালিফোর্নিয়ার সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসনে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন ক...

২০২৬-০৮-২২ ১৪:২৮

রাশিয়াকে বিপুল পরিমাণ সেনা-ড্রোন-ক্ষেপণাস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক

রাশিয়াকে বিপুল পরিমাণ সেনা-ড্রোন-ক্ষেপণাস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ার সামরিক বাহিনীকে সহযোগিতা করার অংশ হিসেবে ইউক্রেনে হামলা চালাতে সক্ষম ড্রোন পরিচালনাকারী একটি বিশেষ ইউনিট পাঠিয়...

২০২৬-০৮-২২ ১১:৩৬

সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত চীন-ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক

সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত চীন-ইন্দোনেশিয়া

সামরিক সম্পর্ক আরও জোরদার করা এবং খনিজ, জ্বালানি ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে চীন ও ইন্দোনেশিয়া। আজ...

২০২৬-০৮-২১ ২৩:১৭